Dhaka ০২:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাবুল শেখ গ্রেফতার সিরাজগঞ্জে গুডনেইবারস পার্টনার স্কুল শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  চৌহালীর খুকনী রহমতখোলা থেকে নিখোঁজ দুই শিশু, এখনও মেলেনি কোনো সন্ধান বেলকুচিতে প্রসেস মিলের কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা,পরিবেশ দূষণের অপরাধে অর্থদণ্ড সিরাজগঞ্জে র‌্যাবের জালে ইয়াবা ব্যবসায়ী, উদ্ধার ১,৫৯০ পিস ইয়াবা পাবনায় এক হাজার ৬০০ জনের বেশি সমকামী চিহৃিত ১৬ জনের শরীরে এইচআইভি শনাক্ত তাড়াশে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের দুই দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণের সমাপনী কাজিপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তাড়াশে রাতের আঁধারে পুকুরের মাছ আত্মসাতের অভিযোগ, প্রতিকার চেয়ে শিক্ষিকার আবেদন সিরাজগঞ্জের আলোচিত গণধর্ষণ মামলার দুই আসামি গ্রেফতার
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com
অ্যান্টিভেনমের মজুত থাকা সত্ত্বেও প্রয়োগ করা হয়নি

পাবনার সাঁথিয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ

  • শফিউল আযম
  • Update Time : ১১:৪৬:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • ২৬ Time View

শফিউল আযম, পাবনা প্রতিনিধি :

পাবনার সাঁথিয়ায় বিষধর সাপের কামড়ে রুহান মোল্লা (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম মজুত থাকা সত্ত্বেও তা যথাযথভাবে প্রয়োগ না করার অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে।

নিহত রুহান মোল্লা উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের চর কাবারিকোলা গ্রামের হেলাল মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১১ জুন) রাতে বাড়ির পাশের পুকুরে টেঁটা দিয়ে মাছ ধরতে গেলে তাকে বিষধর সাপ কামড় দেয়। পরে স্বজনরা দ্রুত তাকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পরিবারের অভিযোগ, হাসপাতালে অ্যান্টিভেনম মজুত থাকলেও কর্তব্যরত চিকিৎসক তা প্রয়োগ না করে তাকে পাবনা সদর হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে পাবনা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের বাবা হেলাল মোল্লা বলেন, সাপের কামড়ের বিষয়টি জানানোর পরও চিকিৎসক অ্যান্টিভেনম দেননি। সময়মতো প্রতিষেধক দেওয়া হলে তার ছেলেকে বাঁচানো সম্ভব হতো।

তবে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল বাতেন জানান, রাতে কর্তব্যরত চিকিৎসক রোগীর শরীরে সাপের কামড়ের সুস্পষ্ট কোনো লক্ষণ পাননি। তবে হাসপাতালে অ্যান্টিভেনম মজুত রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাবুল শেখ গ্রেফতার

অ্যান্টিভেনমের মজুত থাকা সত্ত্বেও প্রয়োগ করা হয়নি

পাবনার সাঁথিয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ

Update Time : ১১:৪৬:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬