Dhaka ০৩:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্রতিমন্ত্রীকে ঘিরে ভাইরাল ভিডিও নিয়ে তুমুল আলোচনা, এআই দাবি ও পাল্টা অনুসন্ধানে নতুন বিতর্ক বেলকুচিকে মডেল পৌরসভা গড়ার প্রত্যয় হাজী আব্দুর রাজ্জাক মণ্ডল চলাচলের পথে ঈদগাহ মাঠের প্রাচীর, তাড়াশে দুর্ভোগে ৪০ পরিবার বেড়ায় ৫০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে শোকজ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষা বুধবার রায়গঞ্জে নারী-শিশু সুরক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বেলকুচিতে ১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা, ৮ মাস পর র‌্যাবের হাতে পলাতক আসামি গ্রেফতার  রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

নবম পে-স্কেলের দাবিতে মিছিল, শাহবাগে সংঘর্ষ: লাঠিচার্জে আহত ৬ সরকারি কর্মচারী

  • Reporter Name
  • Update Time : ০২:০১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৯০ Time View

ঢাকা অফিস :

রাজধানীতে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন কর্মচারী আহত হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে শাহবাগ মোড়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়। আহতদের দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন আব্দুল হান্নান (৪৫), জয় দাস (৩৫), আব্দুল আউয়াল (৪০), তন্ময় (৩২), জাকারিয়া (৬০) এবং মো. সিকান্দার (৪০)। সহকর্মীদের ভাষ্য অনুযায়ী, ‘সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’-এর ব্যানারে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে মিছিল বের করেন। মিছিলটি শাহবাগ এলাকায় পৌঁছালে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ লাঠিচার্জ করে এবং সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, শাহবাগ এলাকা থেকে আহত ছয়জনকে হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরে গেছেন। নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে সরকারি কর্মচারীদের এই আন্দোলন চলমান রয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রতিমন্ত্রীকে ঘিরে ভাইরাল ভিডিও নিয়ে তুমুল আলোচনা, এআই দাবি ও পাল্টা অনুসন্ধানে নতুন বিতর্ক

নবম পে-স্কেলের দাবিতে মিছিল, শাহবাগে সংঘর্ষ: লাঠিচার্জে আহত ৬ সরকারি কর্মচারী

Update Time : ০২:০১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬