Dhaka ০১:২০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন রায়গঞ্জে স্বামীর মুক্তির দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন সলঙ্গার গাড়াদহ নদীতে প্রথমবার সরকারি উদ্যোগে পোনামাছ অবমুক্ত
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

চিরিরবন্দরে জনপ্রিয় আদর্শ বীজতলা

  • Reporter Name
  • Update Time : ০৬:২১:০৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ২৪৮ Time View

পি. কে রায়, বিশেষ প্রতিনিধি :

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ইরি-বোরো ধান রোপণে আদর্শ (কমিউনিটি) বীজতলা কৃষকের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে শ্রম, সেচ ও জায়গার খরচ কমানো সম্ভব হচ্ছে এবং ভালো মানের চারা উৎপাদন করা যাচ্ছে।

শীত ও কুয়াশা উপেক্ষা করে কৃষকরা বীজতলা তৈরি করছেন। পুরানো পদ্ধতির তুলনায় আদর্শ বীজতলায় ৩০ থেকে ৩৫ ভাগ খরচ কম হয়। পলিথিন আবরণে বীজতলা ঠাণ্ডা থেকে সুরক্ষিত থাকে এবং চারা দ্রুত শক্তিশালী হয়।

চিরিরবন্দর কৃষি অফিস জানায়, আদর্শ বীজতলায় শ্রম, স্থান ও সেচ খরচ কম লাগে। জমি প্রস্তুত করা হয় শুকনো অবস্থায়, বীজ ২৪ ঘণ্টা পানিতে ভিজিয়ে বীজতলায় ছিটানো হয়। ৩৫–৪০ দিনের মধ্যে চারা রোপণের উপযোগী হয়।

কৃষকরা জানান, পুরানো পদ্ধতিতে পোকা-মাকড়ের আক্রমণ ও শীতকালীন বালাই মোকাবিলা কঠিন হলেও, আদর্শ বীজতলায় এসব ঝুঁকি কম থাকে। চারা সুস্থ, শিকড় শক্তিশালী এবং ফলনও ভালো হয়। উপজেলা কৃষি অফিসার জোহরা সুলতানা জানান, বোরো বীজতলার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে সফলভাবে বীজতলা তৈরি হয়েছে। আদর্শ বীজতলায় সুস্থ চারা উৎপাদন, বৈরি আবহাওয়া মোকাবিলা এবং কোল্ড ইনজুরি প্রতিরোধ করা সম্ভব হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি

চিরিরবন্দরে জনপ্রিয় আদর্শ বীজতলা

Update Time : ০৬:২১:০৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬