Dhaka ১১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন রায়গঞ্জে স্বামীর মুক্তির দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন সলঙ্গার গাড়াদহ নদীতে প্রথমবার সরকারি উদ্যোগে পোনামাছ অবমুক্ত রায়গঞ্জে নদী-বিল-পুকুরে ছাড়া হলো ২৮৫ কেজি পোনামাছ সিরাজগঞ্জে বাস-সিএনজির সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৩
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

বগুড়ায় আদালতের হাজতখানায় অন্য আসামীদের মারপিটের শিকার আওয়ামী লীগ সভাপতি শফিক

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ২৮০ Time View

মাহফুজ মণ্ডল, বগুড়া:

মামলায় হাজিরা দিতে এসে আদালতের হাজতখানার টয়লেটে অন্য আসামীদের হামলার শিকার হয়েছেন বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক। মঙ্গলবার দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় এ ঘটনা ঘটে।

মারধরের শিকার হত্যাসহ বহু মামলার আসামী আওয়ামী লীগ নেতা শফিক গণমাধ্যম কর্মীদের নিকট অভিযোগ করে বলেন, কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেনের নির্দেশেই তাকে হামলা করে মারধর করা হয়। একটি মামলায় মঙ্গলবার হাজিরা দিতে শফিককে কারাগার থেকে আদালতে আনা হয়েছিল।

পুলিশ জানায়, দুপুর দেড়টায় হাজতের টয়লেট থেকে বের হওয়ার সময় শফিকের হাতে থাকা পানির বোতল থেকে অন্য আসামীদের গায়ে পানি পড়ায় ক্ষিপ্ত হয়ে যায় তারা। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এরপর আসামী সাগর, সাব্বির, জলিল ও কালাম শফিকে মারধর করে। এ সময় পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং শফিককে দ্রুত অন্যত্র সরিয়ে নেয়। আদালত প্রাঙ্গণে উপস্থিত শফিকের মেয়ে অভিযোগ করে বলেন, “পুলিশের সামনেই আমার বাবার ওপর হামলা হয়েছে, কিন্তু কোর্ট ইন্সপেক্টর কোনো ব্যবস্থা নেননি। আমি এই ঘটনার বিচার চাই।

এ ব্যাপারে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুমন রঞ্জন সরকার কোর্ট ইন্সপেক্টরের বরাত দিয়ে বলেন, “ অন্য হাজতিদের গায়ে টয়লেটে পানি পড়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। আসামী শফিক হাজতীদের উশৃংখল কিংবা পরিস্থিতি অশান্ত করতে এবং আদালতের পরিবেশ নষ্ট করতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ

বগুড়ায় আদালতের হাজতখানায় অন্য আসামীদের মারপিটের শিকার আওয়ামী লীগ সভাপতি শফিক

Update Time : ০৩:৩৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫