Dhaka ০১:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন রায়গঞ্জে স্বামীর মুক্তির দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন সলঙ্গার গাড়াদহ নদীতে প্রথমবার সরকারি উদ্যোগে পোনামাছ অবমুক্ত
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

বেলকুচিতে ঈদ পূর্ণমিলনী উৎসবে গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠি বাড়ী খেলা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৮:৫১:২০ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ২৬২ Time View

আব্দুল আলিম বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ৬নং বড়ধুল ইউনিয়ন তারাবাড়িয়া ও বিলমহিষা গ্রামবাসীর উদ্যোগে গ্রামীণ ঐতিহ্য ঐতিহাসিক খেলা লাঠি বারি ডুগি তবলা বাজিয়ে ঈদ পূর্ণ মিলনী আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) সকাল থেকে ঢাক-ঢোলের বাজনায় কাঁসার ঘন্টার তালে তালে চলে লাঠির ঠাসঠাস আওয়াজ। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা ও পাল্টা আঘাত করতে ঝাঁপিয়ে পড়েন লাঠিয়ালরা। তাতে উৎসাহ দিচ্ছেন শত শত দর্শক। আবহমান বাংলার ঐতিহ্যবাহী এই আয়োজনকে ঘিরে স্থানীয়দের মাঝে ছিলো উৎসবের আমেজ। লাঠি খেলা দেখতে দূরদূরান্ত থেকে ছুটে এসেছেন দর্শকরা। যুবসমাজের মূল্যবোধের অবক্ষয় রোধে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজন রাখতে পারে কার্যকরী ভূমিকা। তাই নিয়মিত এই ধরনের আয়োজনের দাবি দর্শকদের।

উক্ত অনুষ্ঠানে বড়ধুল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গফুর মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৮নং বড়ধুল ইউপি সদস্য শান্তাহার আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়ধুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, বড়ধুল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম হোসেন,বড়ধুল ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সোলায়মান হোসেন মন্ডল,
অনুষ্ঠান পরিচালনা করেন আবুল কালাম আজাদ, আশরাফ আলী।
এসময় বক্তারা বলেন, সমাজ থেকে অন্যায় অপরাধ দূর করতে আর হারানো ঐতিহ্য ধরে রাখতেই এই আয়োজন। বিপথগামী যুব সমাজের মাদকাসক্ততা ও মূল্যবোধের অবক্ষয় রোধে লাঠি খেলার মত আয়োজন পথ দেখাবে, যুক্ত করবে সম্প্রীতির বাঁধনে। নিয়মিত আয়োজনের জন্য পৃষ্ঠপোষকতার দাবী করেন আয়োজকরা।

কালের বির্বতনে হারিয়ে যাওয়া এই খেলা আজও টিকিয়ে রেখেছেন কিছু মানুষ। গ্রামীণ এ ঐতিহ্যবাহী লাঠি খেলাকে টিকিয়ে রাখতে দরকার প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা মত সংশ্লিষ্টদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি

বেলকুচিতে ঈদ পূর্ণমিলনী উৎসবে গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠি বাড়ী খেলা অনুষ্ঠিত

Update Time : ০৮:৫১:২০ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫