
শামীম মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলাধীন ৪নং সাহাপাড়া ইউনিয়নের বিষ্ণুপুর উত্তরপাড়া কমিউনিটি বর্তমান (নব সরকারি) প্রাথমিক বিদ্যালয়ের ফরহাদ হোসেন ও জান্নাতুল ফেরদৌসী এবং বৌলেরপাড়া কমিউনিটি বর্তমান (নব সরকারি) প্রাথমিক বিদ্যালয়ের শাহানারা খাতুন ও সাথী আক্তার জালিয়াতি নিয়োগকৃত ৪জন সহকারী শিক্ষকের নামে অভিযোগ করা হয়। সেই অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় কাগজপত্রাদি যাচাই-বাছাই করে সঠিক নিয়োগ হয়নি বলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের ১৪/০২/২০২৩ইং তারিখে তদন্ত প্রতিবেদনে সত্যতা বেড়িয়ে আসে অথচ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ব্যবস্থা নিতে গড়িমসি। তিনিই রক্ষক তিনিই ভক্ষক।
এ ব্যাপারে উক্ত সহকারী শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট আশু হস্তক্ষেপ কামনা করছি।
Reporter Name 













