Dhaka ১২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন রায়গঞ্জে স্বামীর মুক্তির দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন সলঙ্গার গাড়াদহ নদীতে প্রথমবার সরকারি উদ্যোগে পোনামাছ অবমুক্ত
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

ধুনটে আ’লীগের ২৯ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা

  • Reporter Name
  • Update Time : ১২:৪৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪
  • ৩৮৭ Time View

মোঃ সাদিকুল ইসলাম বগুড়া জেলা প্রতিনিধি

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলা বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও নেতাকর্মীদের মারপিটের অভিযোগে আওয়ামী লীগের ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার সকালের দিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ধুনট ইউনিয়ন বিএনপি’র সদস্য বথুয়াবাড়ি গ্রামের জাহাঙ্গীর আলম বাদি হয়ে থানায় এ মামলা দায়ের করেন। ওই মামলায় ধুনট ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বথুয়াবাড়ি গ্রামের গোলজার হোসেন, সদস্য আব্দুর রাজ্জাক, শামীম হোসেন ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক চালাপাড়া গ্রামের আসাদুজ্জামান নুরসহ ২৯ নেতাকর্মীকে আসামি করা হয়।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার বথুয়াবাড়ি গ্রামের আবুল ফকিরের ছেলে বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের বথুয়াবাড়ি সেতুর পূর্বপাশে চা স্টল ও মুদি দোকান রয়েছে। সেখানে তিনি দীর্ঘদিন ধরে ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছেন। গত ২১ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে বিএনপি’র কয়েকজন নেতাকর্মী ওই চায়ের দোকানে বসে আলাপ আলোচনা করছিলেন।

এ অবস্থায় রাজনৈতিক পূর্ববিরোধের জের ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে ওই চায়ের দোকানে হামলা চালিয়ে চা স্টল ও মুদি দোকান ভাঙচুর করেন। এতে ওই ব্যবসায়ীর প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়। এসময় হামলাকারীদের মারপিটে বিএনপি নেতা ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৩২), ফিরোজ আহম্মেদ (২৮) ও ভোলা ফকির (৬৫) আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, এই মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি

ধুনটে আ’লীগের ২৯ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা

Update Time : ১২:৪৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪