Dhaka ১২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন রায়গঞ্জে স্বামীর মুক্তির দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন সলঙ্গার গাড়াদহ নদীতে প্রথমবার সরকারি উদ্যোগে পোনামাছ অবমুক্ত
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

নন্দীগ্রামে ৭৯ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

  • Reporter Name
  • Update Time : ০১:৩৬:২২ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
  • ৪০৮ Time View

জয় ফেমাস সাদ্দাম বগুড়া রিপোর্টারঃ

বগুড়া নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যানার টাঙানোর সময় অতর্কিত হামলার ঘটনায় ৫৪ জনের নাম উল্লেখ করে ৭৯ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। ১নং বুড়ইল ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মতিন বাদী হয়ে রবিবার (২ সেপ্টেম্বর) এ মামলা করেন।

এ মামলায় বুড়ইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কালিপদ সরকার, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ও ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী ফোক্কারসহ ৫৪ জনের নাম উল্লেখ ও ২০/২৫ জন অজ্ঞাত আসামি করা হয়েছে।

উপজেলা বিএনপির সম্পাদক বেলায়েত হোসেন আদর বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের নেতাকর্মীরা বুড়ইল ইউনিয়নের চাকাতলায় ব্যানার লাগাচ্ছিল। হঠাৎ অতর্কিতভাবে রাহি, ফারুক ও ফক্কারসহ অনেকে আমাদের নেতাকর্মীর উপর হামলা করে। এতে আমাদের তিনজন নেতাকর্মী আহত হয়েছে। দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বুড়ইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কালিপদ সরকার বলেন, এটি মিথ্যা মামলা। আমার এমন কোন ঘটনা জানা নাই।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অাজমগীর হোসেন বলেন, এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। তবে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি

নন্দীগ্রামে ৭৯ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Update Time : ০১:৩৬:২২ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪