
আর কে ওসমান আলী, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:-
দিনাজপুরের নবাবগঞ্জে ৮৩ জন অসহায় দুঃস্থ রোগীর মাঝে চিকিৎসা অনুদানের চেক বিতরন করা হয়েছে। সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলার ৯ টি ইউনিয়নের ৮৩ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৪১ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।
বৃহস্পতিবার সকালে নবাবগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়াম রুমে উপজেলার সমাজ সেবা অফিসার শুভ্র প্রকাশ চক্রবর্তী রোগীদের হাতে এসব চেক তুলে দেন।
সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারলাইডস্, জন্মগত হৃদরােগ ও থ্যালাসেমিয়া রোাগীর আর্থিক সহায়তা কর্মসূচী আওতায় উপকার ভোগীদের মধ্যে এসব চেক বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সমাজ অফিসের সহকারী তত্ত্বাবধায়ক সাদিয়া আফরিন, সাংবাদিক ইয়ামিন সরকার, রোকন রাজ, ওসমান আলী সহ অনেকে।
Reporter Name 













