Dhaka ১১:০০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন রায়গঞ্জে স্বামীর মুক্তির দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন সলঙ্গার গাড়াদহ নদীতে প্রথমবার সরকারি উদ্যোগে পোনামাছ অবমুক্ত
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

সিরাজগঞ্জে ভাটপিয়ারীতে যমুনা নদীতে তীব্র ভাঙ্গন ভাঙ্গনরোধে এলাকাবাসীর মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০২:১১:৩২ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪
  • ৪৫৪ Time View

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরীর দক্ষিণ থেকে খোকশাবাড়ি ইউনিয়নের ব্রাহ্মণবয়ড়া পর্যন্ত যমুনা নদীতে তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। ইতিমধ্যে ভাঙ্গনে শত শত বিঘা কৃষি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। আর মাত্র ৪০-৫০ মিটার পর্যন্ত নদী গর্ভে বিলীন হলে পানি উন্নয়ন বোর্ডের নির্মিত নদী ভাঙ্গন রক্ষা ব্লক সেটিং ভাঙ্গনের কবলে পড়বে। ব্লক  সেটিংয়ে ভাঙ্গন শুরু হলে বিভিন্ন গ্রাম নদী গর্ভে বিলীন হবে।

সোমবার (২৬ আগষ্ট ২০২৪ইং), সিরাজগঞ্জ সদর উপজেলার পাঁচঠাকুরী থেকে ব্রাহ্মণবয়ড়া পর্যন্ত নদী ভাঙ্গন রক্ষা করার জরুরী ব্যবস্থা গ্রহণের জন্য মানববন্ধন করেছে এলাকাবাসী। ভাটপিয়ারী গ্রামের মুরুব্বি চাঁদ হোসেন খান এর সভাপতিত্বে এমানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, পাঁচঠাকুরী থেকে খোকশাবাড়ি পর্যন্ত শত শত বিঘা ইতিমধ্যে নদীর গর্ভে কৃষি জমি বিলীন  হয়ে গেছে। নদী গর্ভে ইতিমধ্যে কৃষি জমিতে লাখ লাখ টাকা ইক্ষু নদী গর্ভে চলে গেছে। নদী ভাঙ্গন এখন রোধ করা হলে অচিরেই আমাদের গ্রাম নদী গর্ভে বিলীন হয়ে যাবে। বাড়িঘর ভাঙ্গনে আমরা এলাকাবাসী নি:স্ব হয়ে যাব। বর্তমান সরকারের অর্ন্তবর্তীকালীন সরকারের নিকট জরুরীভাবে বর্তমানে ভাঙ্গন রোধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ও ভবিষ্যতে নদী ভাঙ্গণ রোধ করতে স্থায়ী বাঁধের দাবী জানান বক্তারা। মানববন্ধনে এলাকাবাসীর শত শত লোক উপস্থিত ছিলেন।

মানববন্ধনে শহিদুল ইসলাম, ওয়াদুদ বাচ্চু, আনোয়ার হোসেন, আল মাহমুদ, আব্দুস সাত্তার, হায়দার আলী, মনা, নাজমুল ইসলাম, রবিউল, রোমান, আয়নাল, মঞ্জিল, বদি, ইব্রাহিম, আবু সাইদ ও শওকত প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি

সিরাজগঞ্জে ভাটপিয়ারীতে যমুনা নদীতে তীব্র ভাঙ্গন ভাঙ্গনরোধে এলাকাবাসীর মানববন্ধন

Update Time : ০২:১১:৩২ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪