
গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ মার্চ) উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ শহিদ বীর মুক্তিযোদ্ধাদের বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হামিদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার নূরুল ইসলাম, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আজিজুল হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সুধীজন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সামাজিক, সাংস্কৃতি, ক্রীড়া সংগঠক ও স্থানীয় গণমাধ্যম কর্মী। মার্চ মাসের দিবস গুলোকে সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে পৃথক পৃথক উপ- কমিটি গঠন করা হয়।
Reporter Name 
















