
ফয়সাল আহমেদ ফরহাদ:
‘সঠিক তথ্যে ভোটার হব, স্মাট বাংলাদেশ গড়ে তুলবো’ এই স্লোগানকে সামনে রেখে শনিবার সকালে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস।
দিবসটি উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা পরিষদ হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদে এসে শেষ হয়। র্যালি পরবর্তী এক আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসেন তালুকদার। এসময় উপজেলা নির্বাচন অফিসার সুদীপ কুমার রায়সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা বলেন, অগ্নিঝরা মার্চের এই দিনে প্রতিবছর আন্তর্জাতিক ভোটার দিবস অনুষ্ঠিত হয়। বিশ্বের কয়েকটি দেশে ভোটার দিবস পালিত হয়।এ দিবসের মাধ্যমে মানুষ ভোটার হওয়ার প্রতি উৎসাহিত হবে। এ দিন আলোচনা শেষে কয়েকজন নতুন ভোটার ভোটার হন।
Reporter Name 
















