Dhaka ১১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ছাত্রলীগ নেতা মাসুমসহ গ্রেপ্তার ২ তাড়াশে পূজামণ্ডপ পরিদর্শন, ভোট চাইলেন কাউন্সিলর প্রার্থী রোকসানা রুপা তাড়াশে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা রায়গঞ্জে ৭৫ বস্তা সার মজুদ, ৪০ হাজার টাকা জরিমানা রায়গঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কাজিপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রায়গঞ্জে ভূইয়াগাতী ইউনিয়ন গঠনের প্রস্তাব, গণশুনানি অনুষ্ঠিত রায়গঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

রায়গঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  • Reporter Name
  • Update Time : ১২:৪৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ৫০ Time View

রায়গঞ্জ প্রতিনিধি:
দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি ও জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে মানুষকে অবহিত করার লক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় সচেতনতামূলক মহড়া, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে ‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল খালেক পাটোয়ারী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, বন কর্মকর্তা দেওয়ান শহীদুজ্জামান ও রায়গঞ্জ ফায়ার সার্ভিসের সাব-অফিসার লুৎফর রহমান। অনুষ্ঠানে রায়গঞ্জ সদর বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রীরা অংশ নেয়। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগের সময় নিরাপদে থাকার উপায় এবং তাৎক্ষণিক করণীয় তুলে ধরে মহড়া পরিচালনা করা হয়। এতে ফায়ার সার্ভিসের টিম লিডার শাহাদত হোসেন অংশ নেন। কর্মসূচির মাধ্যমে দুর্যোগের ঝুঁকি হ্রাস, আগাম প্রস্তুতি গ্রহণ এবং জানমালের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিরাজগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রায়গঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

Update Time : ১২:৪৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬