
নিজস্ব প্রতিবেদক:
‘শিশুর বিয়ে আর নয়, মেয়েরা করবে বিশ্ব জয়’এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল খালেক পাটোয়ারী।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. খাদিজা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা, বিএডিসির কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, মেয়েদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা কন্যাশিশুর নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পরিবার ও সমাজের সবাইকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।
Reporter Name 









