Dhaka ১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ছাত্রলীগ নেতা মাসুমসহ গ্রেপ্তার ২ তাড়াশে পূজামণ্ডপ পরিদর্শন, ভোট চাইলেন কাউন্সিলর প্রার্থী রোকসানা রুপা তাড়াশে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা রায়গঞ্জে ৭৫ বস্তা সার মজুদ, ৪০ হাজার টাকা জরিমানা রায়গঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কাজিপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রায়গঞ্জে ভূইয়াগাতী ইউনিয়ন গঠনের প্রস্তাব, গণশুনানি অনুষ্ঠিত রায়গঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

রায়গঞ্জে ভূইয়াগাতী ইউনিয়ন গঠনের প্রস্তাব, গণশুনানি অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৪:২৫:২৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ৫২ Time View

নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নতুন ভূইয়াগাতী ইউনিয়ন গঠনের প্রস্তাব নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। প্রস্তাবিত ইউনিয়ন গঠনের বিষয়ে স্থানীয় বাসিন্দাদের মতামত ও পরামর্শ নিতে এ শুনানির আয়োজন করা হয়। সোমবার (১২ অক্টোবর) সকাল সকালে উপজেলার ভূইয়াগাতী বাসস্ট্যান্ডে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ঘুড়কা ইউনিয়নের ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ড এবং চান্দাইকোনা ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ড নিয়ে নতুন ভূইয়াগাতী ইউনিয়ন গঠনের প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে গত ৩০ সেপ্টেম্বর সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের গণশুনানিতে অংশ নেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

গণশুনানিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারী, সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির, রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান, সলঙ্গা থানার তদন্ত কর্মকর্তা মো. লুৎফর রহমান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শুনানিতে নতুন ইউনিয়ন গঠনের প্রয়োজনীয়তা, প্রশাসনিক সেবা সহজীকরণ, স্থানীয় উন্নয়ন এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গণশুনানিতে পাওয়া মতামত, প্রশাসনিক প্রয়োজনীয়তা ও প্রচলিত বিধিবিধান পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে গণশুনানি অনুষ্ঠিত হলেও নতুন ভূইয়াগাতী ইউনিয়ন গঠনের বিষয়ে এখনো চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিরাজগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রায়গঞ্জে ভূইয়াগাতী ইউনিয়ন গঠনের প্রস্তাব, গণশুনানি অনুষ্ঠিত

Update Time : ০৪:২৫:২৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬