Dhaka ১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ছাত্রলীগ নেতা মাসুমসহ গ্রেপ্তার ২ তাড়াশে পূজামণ্ডপ পরিদর্শন, ভোট চাইলেন কাউন্সিলর প্রার্থী রোকসানা রুপা তাড়াশে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা রায়গঞ্জে ৭৫ বস্তা সার মজুদ, ৪০ হাজার টাকা জরিমানা রায়গঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কাজিপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রায়গঞ্জে ভূইয়াগাতী ইউনিয়ন গঠনের প্রস্তাব, গণশুনানি অনুষ্ঠিত রায়গঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

তাড়াশে আসক আইন সহায়তা কেন্দ্রের উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ০৩:২২:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ৪৭ Time View

লুৎফর রহমান, তাড়াশ (সিরাজগঞ্জ):
সিরাজগঞ্জের তাড়াশে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের আইনি সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে আসক আন্তর্জাতিক আইন সহায়তা কেন্দ্রের উপজেলা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার খালকুলা এলাকায় অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে কার্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আসক আন্তর্জাতিক আইন সহায়তা কেন্দ্রের তাড়াশ উপজেলা শাখার সভাপতি মো. মোক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনটির রাজশাহী বিভাগীয় সভাপতি হাবিবুর রহমান হাবিব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. শামীম আহম্মদ, সহসভাপতি রাশেদ তালুকদার ও আব্দুল জব্বার মোল্লা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রহমান হাবিব বলেন, অর্থের অভাবে অনেক অসহায় মানুষ আইনি সহায়তা থেকে বঞ্চিত হন। বিশেষ করে নারী, শিশু, শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষ বিভিন্ন আইনি সমস্যায় পড়েও প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা পান না। এসব মানুষের পাশে দাঁড়াতে আইন সহায়তা কেন্দ্রটি কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।তিনি আরও বলেন , সাধারণ মানুষের মধ্যে আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধি, ভুক্তভোগীদের আইনি পরামর্শ প্রদান এবং মামলা পরিচালনায় প্রয়োজনীয় সহযোগিতা ও দিকনির্দেশনা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে আইন মেনে চলার পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে মো. মোক্তার হোসেন বলেন, তাড়াশ উপজেলার প্রত্যন্ত এলাকার অসহায় ও দরিদ্র মানুষ যেন সহজে আইনি সহায়তা পেতে পারেন, সে লক্ষ্যেই এ কেন্দ্রের কার্যক্রম শুরু করা হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার পথ আরও সহজ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আইনজীবী, সাংবাদিক, সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিরাজগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তাড়াশে আসক আইন সহায়তা কেন্দ্রের উদ্বোধন

Update Time : ০৩:২২:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬