Dhaka ১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ছাত্রলীগ নেতা মাসুমসহ গ্রেপ্তার ২ তাড়াশে পূজামণ্ডপ পরিদর্শন, ভোট চাইলেন কাউন্সিলর প্রার্থী রোকসানা রুপা তাড়াশে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা রায়গঞ্জে ৭৫ বস্তা সার মজুদ, ৪০ হাজার টাকা জরিমানা রায়গঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কাজিপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রায়গঞ্জে ভূইয়াগাতী ইউনিয়ন গঠনের প্রস্তাব, গণশুনানি অনুষ্ঠিত রায়গঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ছাত্রলীগ নেতা মাসুমসহ গ্রেপ্তার ২

  • Reporter Name
  • Update Time : ০৪:৪১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ১১৮ Time View

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে মিছিল করার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আল-মাসুম। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার চরহোসেনপুর এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে একটি মিছিল বের করা হয়। পরে মিছিলের খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হয়।
পুলিশ জানায়, খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ অভিযান চালায়। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় উপজেলার সদর ইউনিয়নের চরশিহারী এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, মিছিলের শেষ পর্যায়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঈশ্বরগঞ্জ পৌর শহরের মৃত তাহের উদ্দিন ও রেজিয়া খাতুনের ছেলে আল-মাসুম (৩০) এবং উপজেলার ১ নম্বর ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের রুস্তম আলী ও কলসুম বেগমের ছেলে মো. সজিব মিয়া (২০)। সজিব ঈশ্বরগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে মিছিল করার ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিরাজগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ছাত্রলীগ নেতা মাসুমসহ গ্রেপ্তার ২

Update Time : ০৪:৪১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬