Dhaka ১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ছাত্রলীগ নেতা মাসুমসহ গ্রেপ্তার ২ তাড়াশে পূজামণ্ডপ পরিদর্শন, ভোট চাইলেন কাউন্সিলর প্রার্থী রোকসানা রুপা তাড়াশে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা রায়গঞ্জে ৭৫ বস্তা সার মজুদ, ৪০ হাজার টাকা জরিমানা রায়গঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কাজিপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রায়গঞ্জে ভূইয়াগাতী ইউনিয়ন গঠনের প্রস্তাব, গণশুনানি অনুষ্ঠিত রায়গঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

তাড়াশে পূজামণ্ডপ পরিদর্শন, ভোট চাইলেন কাউন্সিলর প্রার্থী রোকসানা রুপা

  • Reporter Name
  • Update Time : ০৩:০৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ৩২ Time View

লুৎফর রহমান, তাড়াশ (সিরাজগঞ্জ):
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সংরক্ষিত নারী কাউন্সিলর পদপ্রার্থী রোকসানা রুপা। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন। পাশাপাশি আগামী পৌরসভা নির্বাচনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যার পর তিনি পৌর এলাকার দাশপাড়া দুর্গা মন্দির, সরকারবাড়ী দুর্গা মন্দির, বড়োয়ারী বটতলা উপজেলা কেন্দ্রীয় দুর্গা মন্দির, গোসাইবাড়ী দুর্গা মন্দির, ঘোষপাড়া দুর্গা মন্দির ও গোবিন্দবাড়ী দুর্গা মন্দির পরিদর্শন করেন।

পরিদর্শনকালে রোকসানা রুপা পূজামণ্ডপের সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা ও পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন। তিনি পূজা উদযাপন কমিটির সদস্য, ভক্ত ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং তাঁদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। এ সময় তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। তাড়াশ পৌর এলাকায় বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ বজায় রয়েছে। এ বন্ধন আরও সুদৃঢ় করতে সবাইকে পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতা নিয়ে একসঙ্গে কাজ করতে হবে। শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদযাপনের জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। পরে তিনি আগামী পৌরসভা নির্বাচনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ভোটারদের সমর্থন ও ভোট কামনা করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিরাজগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তাড়াশে পূজামণ্ডপ পরিদর্শন, ভোট চাইলেন কাউন্সিলর প্রার্থী রোকসানা রুপা

Update Time : ০৩:০৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬