Dhaka ১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ছাত্রলীগ নেতা মাসুমসহ গ্রেপ্তার ২ তাড়াশে পূজামণ্ডপ পরিদর্শন, ভোট চাইলেন কাউন্সিলর প্রার্থী রোকসানা রুপা তাড়াশে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা রায়গঞ্জে ৭৫ বস্তা সার মজুদ, ৪০ হাজার টাকা জরিমানা রায়গঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কাজিপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রায়গঞ্জে ভূইয়াগাতী ইউনিয়ন গঠনের প্রস্তাব, গণশুনানি অনুষ্ঠিত রায়গঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

কাজিপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ৫০ Time View

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
দুর্যোগের ঝুঁকি কমানো, জানমালের ক্ষয়ক্ষতি রোধ এবং জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে সিরাজগঞ্জের কাজিপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইমা জান সুমাইয়া (ভূমি)। এ সময় কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুর রাজ্জাকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির শুরুতে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিতে দুর্যোগের ঝুঁকি হ্রাস, আগাম প্রস্তুতি গ্রহণ এবং দুর্যোগের সময় করণীয় বিষয়ে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি, আবহাওয়া ও দুর্যোগের সতর্কবার্তা অনুসরণ, নিরাপদ আশ্রয়কেন্দ্রে অবস্থান এবং দুর্যোগ-পরবর্তী পুনর্বাসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, দুর্যোগ পুরোপুরি ঠেকানো সম্ভব না হলেও যথাযথ প্রস্তুতি, সময়মতো সতর্কতা এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো যায়। এ ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ জরুরি। আয়োজকরা জানান, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও সচেতনতা বাড়ানোর মাধ্যমে একটি নিরাপদ, সচেতন এবং দুর্যোগসহনশীল সমাজ গড়ে তোলাই এ ধরনের কর্মসূচির মূল লক্ষ্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিরাজগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কাজিপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

Update Time : ০৭:৩৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬