Dhaka ০৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাবুল শেখ গ্রেফতার সিরাজগঞ্জে গুডনেইবারস পার্টনার স্কুল শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  চৌহালীর খুকনী রহমতখোলা থেকে নিখোঁজ দুই শিশু, এখনও মেলেনি কোনো সন্ধান বেলকুচিতে প্রসেস মিলের কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা,পরিবেশ দূষণের অপরাধে অর্থদণ্ড সিরাজগঞ্জে র‌্যাবের জালে ইয়াবা ব্যবসায়ী, উদ্ধার ১,৫৯০ পিস ইয়াবা পাবনায় এক হাজার ৬০০ জনের বেশি সমকামী চিহৃিত ১৬ জনের শরীরে এইচআইভি শনাক্ত তাড়াশে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের দুই দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণের সমাপনী কাজিপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তাড়াশে রাতের আঁধারে পুকুরের মাছ আত্মসাতের অভিযোগ, প্রতিকার চেয়ে শিক্ষিকার আবেদন সিরাজগঞ্জের আলোচিত গণধর্ষণ মামলার দুই আসামি গ্রেফতার
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

সলঙ্গায় শিশু ধর্ষণের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • Reporter Name
  • Update Time : ১১:০২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ৯ Time View

নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নে এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) সকাল ১১টায় থানার ঘুরকা বাজার এলাকায় স্থানীয় ভূমিহীন সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, শিশু নির্যাতন ও ধর্ষণের মতো নৃশংস অপরাধ সমাজের জন্য চরম হুমকি। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত তদন্ত ও বিচার কার্যক্রম সম্পন্ন করে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তারা বলেন, শিশুদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় প্রশাসন, জনপ্রতিনিধি এবং সমাজের সব শ্রেণির মানুষকে আরও সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

কর্মসূচিতে বক্তব্য দেন স্থানীয় সমাজকর্মী, ব্যবসায়ী প্রতিনিধি, পরিবেশ ও মানবাধিকারকর্মীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় ভুক্তভোগী শিশুর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন এবং ন্যায়বিচারের দাবি জানান। বক্তারা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মামলার দ্রুত নিষ্পত্তি ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঘুরকা বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এবং শিশু নির্যাতন ও নারী-শিশু সহিংসতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান প্রদান করা হয়। উল্লেখ্য, সম্প্রতি ঘুরকা এলাকায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাবুল শেখ গ্রেফতার

সলঙ্গায় শিশু ধর্ষণের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

Update Time : ১১:০২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬