Dhaka ০৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাবুল শেখ গ্রেফতার সিরাজগঞ্জে গুডনেইবারস পার্টনার স্কুল শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  চৌহালীর খুকনী রহমতখোলা থেকে নিখোঁজ দুই শিশু, এখনও মেলেনি কোনো সন্ধান বেলকুচিতে প্রসেস মিলের কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা,পরিবেশ দূষণের অপরাধে অর্থদণ্ড সিরাজগঞ্জে র‌্যাবের জালে ইয়াবা ব্যবসায়ী, উদ্ধার ১,৫৯০ পিস ইয়াবা পাবনায় এক হাজার ৬০০ জনের বেশি সমকামী চিহৃিত ১৬ জনের শরীরে এইচআইভি শনাক্ত তাড়াশে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের দুই দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণের সমাপনী কাজিপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তাড়াশে রাতের আঁধারে পুকুরের মাছ আত্মসাতের অভিযোগ, প্রতিকার চেয়ে শিক্ষিকার আবেদন সিরাজগঞ্জের আলোচিত গণধর্ষণ মামলার দুই আসামি গ্রেফতার
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

পাবনার বেড়ায় গ্রামীণ সড়ক কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ১২ Time View

শফিউল আযম, বিশেষ প্রতিবেদকঃ

পাবনার বেড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুন) মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে এ কর্মশালা আয়োজন করা হয়।

গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) কার্যক্রমের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), বেড়া এর উদ্যোগে এবং এডিবির সহায়তায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন বেড়া এলজিইডির উপজেলা প্রকৌশলী মোঃ সাইদুর রহমান মিয়া। প্রধান অতিথি- এলজিইডির পাবনার নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুল ইসলামের অনুপস্থিতিতে বিশেষ অতিথি- হিসেবে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুনাল্ট চাকমা।

আলোচক ছিলেন, গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন কার্যক্রমের জিআইএস এক্সপার্ট, বেটস প্রকৌশলী শিমুল কুমার কুন্ড। তিনি জিআইএস প্রযুক্তি ব্যবহার করে গ্রামীণ সড়কের তথ্যভিত্তিক পরিকল্পনা, কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ এবং অগ্রাধিকারভিত্তিক সড়ক উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।

কর্মশালায় সহকারী কমিশনার (ভূমি) নূরেন মায়িশা খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তওহিদ উজ জামান, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল কদ্দুস,আইসিটি কর্মকর্তা, অপূর্ব কুমার শাহা, বেড় মডেল থানার অফিসার ইনজার্চ (ওসি) নয়ন কুমার শাহা, বেড়া প্রেসক্লাব সভাপতি মোঃ শফিউল আযম আলতু, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানগণ,  উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, সঠিক পরিকল্পনা ও তথ্যভিত্তিক সিদ্ধান্তের মাধ্যমে গ্রামীণ সড়ক উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর ও টেকসই হবে। এর ফলে গ্রামীণ জনপদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং আর্থ-সামাজিক অগ্রগতি ত্বরান্বিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাবুল শেখ গ্রেফতার

পাবনার বেড়ায় গ্রামীণ সড়ক কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Update Time : ০৯:৩৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬