Dhaka ০৯:০৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সলঙ্গা কুতুবের চড় মৎস্য আড়ৎ থেকে লক্ষাধিক টাকার রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার রায়গঞ্জ সার্কেলের পুলিশ সুপার সাইফুল ইসলামের বিশেষ অভিযানে বখাটেমুক্ত বিদ্যালয়ে এনায়েতপুরে ‘যমুনা রিভার ড্রাইভ’ নির্মাণের দাবিতে মিট দ্যা প্রেস  সাসেক-২ প্রকল্পে ক্ষতিপূরণ অনিয়মের অভিযোগ, তদন্ত চলাকালেই কানুনগো ছুটিতে বাজেটে কৃষি খাতে বরাদ্দ বৃদ্ধি হলেও প্রয়োজনের তুলনায় অপ্রতুল: বিশ্লেষকদের মত সিরাজগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সন্ত্রাস,মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য তাড়াশের গুল্টা বাজার শহীদ এম. মনসুর আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষকে দায়িত্ব পালনে বাধা:হয়রানির অভিযোগ চাকরি নয়, দক্ষ উদ্যোক্তা হোন: এ জেড এম জাহিদ হোসেন বেড়ায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির  উদ্বোধন
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

রায়গঞ্জ সার্কেলের পুলিশ সুপার সাইফুল ইসলামের বিশেষ অভিযানে বখাটেমুক্ত বিদ্যালয়ে

  • Reporter Name
  • Update Time : ১২:১৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ৬ Time View

নিজস্ব প্রতিবেদক :

শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও ভীতিমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তুলতে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার খৈচালা আদিবাসী উচ্চ বিদ্যালয়ে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম খানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিদ্যালয় ও আশপাশের এলাকা বখাটেমুক্ত করা হয়েছে। পুলিশের এ দ্রুত ও কার্যকর পদক্ষেপে স্বস্তি ফিরে এসেছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে। জানা যায়, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের আশপাশে কিছু বখাটের আনাগোনার কারণে শিক্ষার্থী, বিশেষ করে ছাত্রীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছিল। বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুলিশ প্রশাসনকে অবহিত করলে অভিযোগ পাওয়ার অল্প সময়ের মধ্যেই অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম খানের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হয়। একই সঙ্গে সন্দেহভাজনদের সতর্ক করা এবং ভবিষ্যতে কোনো ধরনের হয়রানি বা বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য কঠোর বার্তা দেওয়া হয়। পুলিশের দৃশ্যমান উপস্থিতি ও কঠোর অবস্থানের ফলে এলাকায় শৃঙ্খলা ফিরে আসে এবং শিক্ষার্থীরা স্বাভাবিক পরিবেশে পাঠদান কার্যক্রমে অংশ নিতে পারে।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম খান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান কোনোভাবেই অসামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র হতে পারে না। কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক ও পেশাগত দায়িত্ব। স্কুল-কলেজগামী কোনো শিক্ষার্থী যদি বখাটেদের উৎপাত, ইভটিজিং বা অন্য কোনো হয়রানির শিকার হয়, তাহলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে হবে। আমরা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তিনি আরও বলেন, এই এলাকায় কিশোর অপরাধ, বখাটেপনা ও মাদকসংশ্লিষ্ট অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, সুশৃঙ্খল ও ইতিবাচক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে পুলিশের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল পুলিশের এমন দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, শিক্ষা প্রতিষ্ঠানের চারপাশে নিয়মিত নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত থাকলে বখাটেপনা ও কিশোর অপরাধ অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সলঙ্গা কুতুবের চড় মৎস্য আড়ৎ থেকে লক্ষাধিক টাকার রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার

রায়গঞ্জ সার্কেলের পুলিশ সুপার সাইফুল ইসলামের বিশেষ অভিযানে বখাটেমুক্ত বিদ্যালয়ে

Update Time : ১২:১৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬