Dhaka ১২:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন রায়গঞ্জে স্বামীর মুক্তির দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন সলঙ্গার গাড়াদহ নদীতে প্রথমবার সরকারি উদ্যোগে পোনামাছ অবমুক্ত রায়গঞ্জে নদী-বিল-পুকুরে ছাড়া হলো ২৮৫ কেজি পোনামাছ সিরাজগঞ্জে বাস-সিএনজির সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৩
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

বেড়ায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির  উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • ৮২ Time View

শফিউল আজম, বেড়া (পাবনা) প্রতিনিধি:
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে পাবনার বেড়ায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। সরকারের ঘোষিত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। শনিবার (১৩ জুন) দুপুরে বেড়া পৌর ভূমি অফিস চত্বরে একটি আমগাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনাল্ট চাকমা। উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও রুনাল্ট চাকমা বলেন, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। একটি বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক হারে বৃক্ষরোপণের পাশাপাশি সঠিক পরিচর্যারও প্রয়োজন রয়েছে। তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি আরও বলেন, সরকারের এই বৃহৎ কর্মসূচি শুধু বৃক্ষরোপণেই সীমাবদ্ধ নয়; বরং এটি পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ পরিবেশ নিশ্চিত করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরেন মায়িশা খান, বেড়া পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা এস কে এম রাশেদুল ইসলাম রনি, বেড়া প্রেসক্লাবের সভাপতি মো. শফিউল আযম, সাধারণ সম্পাদক মো. সাজেদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ পৌরসভা ও ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী। অনুষ্ঠান শেষে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে উপস্থিত ব্যক্তিদের মাঝে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ

বেড়ায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির  উদ্বোধন

Update Time : ০৭:৩৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬