
নিজস্ব প্রতিবেদক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন। রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন। এর মধ্যে বৈধ ভোট পড়েছে ৩৪৩টি এবং অব্যবহৃত ছিল ৬টি ব্যালট। নির্বাচনের ফল ঘোষণার পর প্রধানমন্ত্রী তারেক রহমান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে বিরোধীদলীয় নেতাসহ সংসদ সদস্যরা তাঁকে অভিনন্দন জানান।
দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতাসম্পন্ন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতির দায়িত্ব নিতে যাচ্ছেন। তাঁর নির্বাচনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা হলো।
নবনির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দেশের গণতন্ত্র, জাতীয় ঐক্য, শান্তি ও সমৃদ্ধি আরও সুদৃঢ় হবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন রাজনৈতিক ও বিভিন্ন মহলের নেতৃবৃন্দ।
Reporter Name 









