Dhaka ১২:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন রায়গঞ্জে স্বামীর মুক্তির দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন সলঙ্গার গাড়াদহ নদীতে প্রথমবার সরকারি উদ্যোগে পোনামাছ অবমুক্ত রায়গঞ্জে নদী-বিল-পুকুরে ছাড়া হলো ২৮৫ কেজি পোনামাছ সিরাজগঞ্জে বাস-সিএনজির সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৩
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

রায়গঞ্জে লটারির মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে   উন্নয়ন সহায়তা বিতরণ

  • Reporter Name
  • Update Time : ১২:৫০:৪৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ১০২ Time View

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আদিবাসী উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপকারভোগীদের মধ্যে লটারির মাধ্যমে বিভিন্ন সহায়তা বিতরণ করা হয়েছে।সোমবার (২২ জুন) বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সহায়তা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে লটারির মাধ্যমে উপকারভোগী নির্বাচন ও সহায়তা বিতরণ করা হয়।

কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপকারভোগীদের মধ্যে ৮টি বসতঘর, ২৭টি সেলাই মেশিন এবং শিক্ষার্থীদের জন্য ৪১টি বাইসাইকেল বিতরণ করা হয়। এছাড়া ২৭৪ জন শিক্ষার্থীর মাঝে ৫৬ লাখ ৬৬ হাজার ২০৯ টাকার উপবৃত্তি প্রদান করা হয়। আয়োজকরা জানান, সরকারি নীতিমালা অনুসরণ করে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় লটারির মাধ্যমে উপকারভোগী নির্বাচন করা হয়েছে, যাতে প্রকৃত সুবিধাভোগীরা সরকারি সহায়তা পান।

অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম, বিএডিসি কর্মকর্তা আনন্দ বর্মণ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতা শ্রী আশুতোষ মাহাতো, শ্রী প্রাণেশ চন্দ্র মাহাতো, শ্রী নির্মল কুমার মাহাতো, শ্রী বিমল কুমার মাহাতোসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, উপকারভোগী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ

রায়গঞ্জে লটারির মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে   উন্নয়ন সহায়তা বিতরণ

Update Time : ১২:৫০:৪৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬