Dhaka ০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
নিরাপত্তার স্বার্থে ঠাকুর দীঘির কুমির স্থানান্তরের সিদ্ধান্ত, যাচ্ছে করমজলে পাবনায় পদ্মা নদী থেকে হাত বাঁধা অবস্থায় কিশোরীর বস্তাবন্দি লাশ উদ্ধার রায়গঞ্জে আলোচিত প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার রায়গঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ রায়গঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন কাজিপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত বেলকুচিতে অতিরিক্ত ভাড়া আদায়: ৪ সিএনজি চালককে জরিমানা পাবনায় বিভিন্ন থানা ও পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার ইরান ও ইরাকে মার্কিন হস্তক্ষেপ ছিল ভুল সিদ্ধান্ত: ডোনাল্ড ট্রাম্প রায়গঞ্জ ক্লাবের উদ্যোগে এমপি ভিপি আয়নুল হককে সংবর্ধনা
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

পাবনায় বিভিন্ন থানা ও পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার

  • Reporter Name
  • Update Time : ১১:০৮:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • ১৪ Time View

শফিউল আযম, বিশেষ প্রতিবেদক:
পাবনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করা এবং জনসেবার মানোন্নয়নের লক্ষ্যে জেলার বিভিন্ন থানা ও পুলিশ ক্যাম্প পরিদর্শন করেছেন পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ। শনিবার (৩০ মে) তিনি বেড়া মডেল থানা, সাঁথিয়া থানা, আমিনপুর থানা এবং কাশিনাথপুর পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তিনি থানাগুলোর প্রশাসনিক কার্যক্রম, ডিউটি ব্যবস্থাপনা ও সার্বিক সেবার মান পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার থানা ও ক্যাম্পের পরিবেশ, পরিচ্ছন্নতা এবং দায়িত্বরত সদস্যদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি জনগণের জন্য আরও উন্নত ও সেবাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, সাধারণ মানুষের জন্য দ্রুত, সহজ ও নিরবচ্ছিন্ন পুলিশি সেবা নিশ্চিত করা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। থানায় আগত কোনো ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অপরাধ দমনের বিষয়ে কঠোর অবস্থানের কথা তুলে ধরে পুলিশ সুপার বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ নিয়ন্ত্রণে মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও সক্রিয় ও সতর্ক থাকার নির্দেশনাও দেন তিনি। পরিদর্শনের শেষে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, জনআস্থা অর্জন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পেশাদারিত্ব, জবাবদিহিতা এবং জনবান্ধব আচরণের কোনো বিকল্প নেই। পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধি করে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। এ সময় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), তদন্ত কেন্দ্র ও পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নিরাপত্তার স্বার্থে ঠাকুর দীঘির কুমির স্থানান্তরের সিদ্ধান্ত, যাচ্ছে করমজলে

পাবনায় বিভিন্ন থানা ও পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার

Update Time : ১১:০৮:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬