Dhaka ০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
নিরাপত্তার স্বার্থে ঠাকুর দীঘির কুমির স্থানান্তরের সিদ্ধান্ত, যাচ্ছে করমজলে পাবনায় পদ্মা নদী থেকে হাত বাঁধা অবস্থায় কিশোরীর বস্তাবন্দি লাশ উদ্ধার রায়গঞ্জে আলোচিত প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার রায়গঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ রায়গঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন কাজিপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত বেলকুচিতে অতিরিক্ত ভাড়া আদায়: ৪ সিএনজি চালককে জরিমানা পাবনায় বিভিন্ন থানা ও পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার ইরান ও ইরাকে মার্কিন হস্তক্ষেপ ছিল ভুল সিদ্ধান্ত: ডোনাল্ড ট্রাম্প রায়গঞ্জ ক্লাবের উদ্যোগে এমপি ভিপি আয়নুল হককে সংবর্ধনা
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

রায়গঞ্জ ক্লাবের উদ্যোগে এমপি ভিপি আয়নুল হককে সংবর্ধনা

  • Reporter Name
  • Update Time : ১২:৪২:০০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • ১৬ Time View

 রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হককে সংবর্ধনা দিয়েছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রায়গঞ্জ ক্লাব। শুক্রবার (২৯ মে) সকালে উপজেলার চান্দাইকোণা আদর্শ বহুমুখী সমবায় সমিতির হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়গঞ্জ ক্লাবের সভাপতি অচিন্ত্য কুমার নাগ। ক্লাবের সদস্য শেখ মো. কামরুল হাসান ও রোকনুজ্জামান সবুজ যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য ভিপি আয়নুল হক। এ সময় তিনি এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চান্দাইকোণা আদর্শ বহুমুখী সমবায় সমিতির সভাপতি শামছুল হক খান, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, চান্দাইকোণা ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুল মোমিন সরকার, সাধারণ সম্পাদক আবু সামা এবং চান্দাইকোণা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান খান।

অনুষ্ঠানের শুরুতে রায়গঞ্জ ক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্লাব সদস্য রেজাউল করিম শাহীন এবং পবিত্র গীতা পাঠ করেন উত্তম কুমার নাগ, যা অনুষ্ঠানে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। এ সময় রায়গঞ্জ ক্লাবের পক্ষ থেকে চান্দাইকোণা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং জনসেবার মানোন্নয়নের লক্ষ্যে সাত দফা দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলোর বিষয়ে ইতিবাচক সাড়া দিয়ে সংসদ সদস্য ভিপি আয়নুল হক পর্যায়ক্রমে সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নিরাপত্তার স্বার্থে ঠাকুর দীঘির কুমির স্থানান্তরের সিদ্ধান্ত, যাচ্ছে করমজলে

রায়গঞ্জ ক্লাবের উদ্যোগে এমপি ভিপি আয়নুল হককে সংবর্ধনা

Update Time : ১২:৪২:০০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬