Dhaka ১২:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন রায়গঞ্জে স্বামীর মুক্তির দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন সলঙ্গার গাড়াদহ নদীতে প্রথমবার সরকারি উদ্যোগে পোনামাছ অবমুক্ত রায়গঞ্জে নদী-বিল-পুকুরে ছাড়া হলো ২৮৫ কেজি পোনামাছ সিরাজগঞ্জে বাস-সিএনজির সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৩
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

কুড়িগ্রামে দুগ্ধ খাত উন্নয়নে ব্র্যাকের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০২:৩৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ১৭৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ
কুড়িগ্রাম সদর উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নের কাঠালবাড়ি এলাকায় দুগ্ধ খাতের উন্নয়ন এবং খামারিদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একদিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অধিক দুধ উৎপাদন, গাভী পালন ও লাভজনক খামার গঠন শীর্ষক এ প্রশিক্ষণের আয়োজন করে BRAC কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ। বুধবার (১৩মে) সকালে আয়োজিত এই প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার গবাদিপশু খামারিরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে গৃহপর্যায়ে দুগ্ধ গাভী পালন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, উন্নত প্রজনন পদ্ধতি, স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং খামারের তথ্য সংরক্ষণ বিষয়ে অংশগ্রহণকারীদের বাস্তবভিত্তিক ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আব্দুল আজিজ প্রধান, উপ-পরিচালক, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, কুড়িগ্রাম। অনুষ্ঠানে সার্বিক সঞ্চালনার দায়িত্ব পালন করেন এস.এম. জাহিদ হাসান, এরিয়া সেলস ম্যানেজার, BRAC কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ, কুড়িগ্রাম। বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর খামার ব্যবস্থাপনা, গাভীর সঠিক পরিচর্যা, উন্নত প্রজনন ব্যবস্থা এবং কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে দুধ উৎপাদন বাড়ানোর পাশাপাশি খামারকে আরও লাভজনক করা সম্ভব। প্রশিক্ষণে রোগ নিয়ন্ত্রণ, দুধ উৎপাদন বৃদ্ধি, পরিচ্ছন্ন খামার পরিচালনা এবং লাভ বৃদ্ধির বিভিন্ন কৌশল হাতে-কলমে উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারীদের উৎসাহিত করতে আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতারও। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকরা জানান, দেশের বিভিন্ন জেলায় বছরজুড়ে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে, যা খামারিদের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ

কুড়িগ্রামে দুগ্ধ খাত উন্নয়নে ব্র্যাকের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Update Time : ০২:৩৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬