Dhaka ০১:২৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন রায়গঞ্জে স্বামীর মুক্তির দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন সলঙ্গার গাড়াদহ নদীতে প্রথমবার সরকারি উদ্যোগে পোনামাছ অবমুক্ত রায়গঞ্জে নদী-বিল-পুকুরে ছাড়া হলো ২৮৫ কেজি পোনামাছ সিরাজগঞ্জে বাস-সিএনজির সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৩
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

ইবিতে পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যায় মেতেছে ইইই’র শিক্ষার্থীরা

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪
  • ৭৭৬ Time View

মনিরুল ইসলাম,ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের রজতজয়ন্তী ও প্রথম পুনর্মিলনী উপলক্ষ্যে পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে কতৃপক্ষ। অনুষ্ঠানকে ঘিরে বর্ণিল সাজে সাজানো হয়েছে ওয়েজেদ মিয়া বিজ্ঞান ভবন ও আশেপাশের এলাকা।

শুক্রবার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। এতে বিভাগটির সূচনালগ্ন (১৯৯৫-৯৬) থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষ পর্যন্ত প্রায় ছয় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

উৎসব স্থলে গিয়ে দেখা যায়, বাহারি রকমের পিঠাপুলিতে সাজানো হয়েছে প্রতিটি স্টল। পিঠা উৎসবের বিভিন্ন স্টলে স্থান পেয়েছে জামাই পিঠা, পুলি পিঠা, নকসি পিঠাসহ নাম না-জানা হরেকরকম পিঠা। বিভাগটির অ্যালামনাই ও শিক্ষার্থীদের জন্য রয়েছে টোকেনের ব্যবস্থা। টোকেন দিলেই মিলবে পিঠা, কফি, আইসক্রিমসহ সকল আইটেম। এদিকে সাংস্কৃতিক সন্ধ্যায় অ্যালামনাই ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচ, গান, নাটক, কবিতা পরিবেশিত হয়েছে।

এছাড়াও, আগামীকাল রজতজয়ন্তী ও পুনর্মিলনীর মূল অনুষ্ঠানের মধ্যে রয়েছে সকাল ১০ টায় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা, র‌্যাফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা আয়োজন। 

পুনর্মিলনী আয়োজক কমিটির আহবায়ক অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, ‘১৯৯৫ সালে বিভাগটি প্রতিষ্ঠা হওয়ার পর এটি আমাদের প্রথম পুনর্মিলনী ও একইসাথে রজতজয়ন্তী। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটি অ্যালামনাই এসোসিয়েশন গঠন। যার মাধ্যমে আমাদের বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সাথে বর্তমান শিক্ষক-শিক্ষার্থীসহ সবার সাথে একটি ভালো বন্ধন তৈরি হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ

ইবিতে পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যায় মেতেছে ইইই’র শিক্ষার্থীরা

Update Time : ০৩:৩৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪