Dhaka ১১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন রায়গঞ্জে স্বামীর মুক্তির দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন সলঙ্গার গাড়াদহ নদীতে প্রথমবার সরকারি উদ্যোগে পোনামাছ অবমুক্ত রায়গঞ্জে নদী-বিল-পুকুরে ছাড়া হলো ২৮৫ কেজি পোনামাছ সিরাজগঞ্জে বাস-সিএনজির সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৩
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

রায়গঞ্জে স্বামীর মুক্তির দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • Update Time : ১১:৩৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৬ Time View

নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের রায়গঞ্জে চুরির মামলায় গ্রেপ্তার স্বামীকে নির্দোষ দাবি করে মুক্তি ও মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্ত্রী রাবেয়া খাতুন। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চান্দাইকোনা বিশ্বাস মার্কেটে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, ব্যক্তিগত বিরোধের জেরে স্থানীয় কয়েকজনের ইন্ধনে তার স্বামী মো: রমজান আলীকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। লিখিত বক্তব্যে রাবেয়া খাতুন বলেন, গত ২৪ আগস্ট রাতে মো: হুমায়ুন কবির রানা বাদী হয়ে রায়গঞ্জ থানায় একটি চুরির মামলা করেন। মামলার এজাহারে বাড়িতে ঢুকে ৭০ হাজার টাকা ও প্রায় ১৪ আনা স্বর্ণালংকার চুরি এবং বাদীর স্ত্রীকে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ আনা হয়।

তবে রাবেয়া খাতুনের দাবি, ঘটনার পরদিন বাদীর স্ত্রী স্থানীয়দের কাছে জানিয়েছেন, ওই পরিমাণ টাকা ও স্বর্ণালংকার চুরি হয়নি। মাত্র ৬০০ থেকে ৭০০ টাকা নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এ বিষয়ে তাদের কাছে তথ্য-প্রমাণ রয়েছে বলেও দাবি করেন তিনি। তিনি আরো বলেন, মামলার এজাহারে অভিযুক্তের নাম ‘মো: রমজান আলী’ উল্লেখ থাকলেও বাবার নাম ‘অজ্ঞাত’ লেখা হয়েছে। পরে শুধু নামের মিল থাকায় তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। রাবেয়া খাতুন বলেন, ‘আমরা কোনো অপরাধীকে আড়াল করতে চাই না। তবে নিরপরাধ কোনো ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সেটিই আমাদের দাবি। তিনি মামলাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, বাদীর স্ত্রীর বক্তব্য, স্থানীয়দের সাক্ষ্য, সিসিটিভি ফুটেজসহ সংশ্লিষ্ট সব তথ্য যাচাই করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করা হোক। অভিযোগের সত্যতা না মিললে তার স্বামীকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ

রায়গঞ্জে স্বামীর মুক্তির দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন

Update Time : ১১:৩৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬