Dhaka ০৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষা বুধবার রায়গঞ্জে নারী-শিশু সুরক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বেলকুচিতে ১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা, ৮ মাস পর র‌্যাবের হাতে পলাতক আসামি গ্রেফতার  রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার তাড়াশে জহুরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলা কিউআর ব্যবহারে সচেতনতা বাড়াতে বেড়ায় পূবালী ব্যাংকের র‍্যালি ও সভা কাজিপুরে নিষিদ্ধ জালের দাপটে কমছে মাছ, মৎস্যসম্পদ রক্ষায় জোরালো পদক্ষেপের দাবি প্রয়াত এমপি আব্দুল মান্নান তালুকদার ছিলেন ত্যাগী ও জনমুখী রাজনীতিবিদ: মন্ত্রী ইকবাল হাসান টুকু
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

এপ্রিল মাসের সেরা দৌড়ে আছেন বাংলাদেশ

  • Reporter Name
  • Update Time : ০২:৩১:৩৩ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • ২৮৮ Time View

ক্রিড়া প্রতিবেদক

 আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে এপ্রিল মাসের সেরার দৌড়ে আছেন বাংলাদেশের স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তার সাথে সংক্ষিপ্ত তালিকায় আছেন দুই পেসার জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের বেন সিয়ার্স।  

গত মাসের সেরা নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকায় আছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস, স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস ও পাকিস্তানের ফাতিমা সানা।

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ গত মাসের সেরার লড়াইয়ে থাকা পুরুষ ও নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে।
গত মাসে দুই টেস্ট খেলেছেন মিরাজ। সিলেটে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে  জিম্বাবুয়ের বিপক্ষে বল হাতে দুই ইনিংসে সমান ৫টি করে ১০ উইকেট নেন তিনি। ঐ টেস্টে ব্যাট হাতে ১ ও ১১ রান করেছিলেন মিরাজ। সিলেট টেস্ট ৩ উইকেটে হেরেছিল বাংলাদেশ।

চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে জ্বলে উঠেন মিরাজ। প্রথম ইনিংসে সাত নম্বরে নেমে ১০৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। প্রথম ইনিংসে উইকেট না পেলেও, দ্বিতীয় ইনিংসে স্পিন ভেল্কি দেখান মিরাজ। ৩২ রানে নেন ৫ উইকেট।

মিরাজের অলরাউন্ড নৈপুন্যে ইনিংস ও ১০৬ রানে জিতে সিরিজ ১-১ সমতায় শেষ করে বাংলাদেশ। সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হন মিরাজ।  

এক বিবৃতিতে আইসিসি জানায়, ‘জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ জয়ে অবদান রাখায় প্রথমবারের মতো আইসিসি পুরুষদের মাস সেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন মিরাজ।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘২০২৩ সালের মার্চ মাসে সাকিব আল হাসানের পর প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে আইসিসি পুরুষদের মাস সেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মিরাজ। দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যাট-বল হাতে অসাধারণ পারফরমেন্সে সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মিরাজ।’

এদিকে এপ্রিলে দুই টেস্ট খেলেছেন মুজারাবানি। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টে ১০ উইকেট ও ২৬ রান করেন তিনি।

গেল মাসে দু’টি ওয়ানডে খেলেছেন সিয়ার্স। পাকিস্তানে বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দুই ওয়ানডেতে ৯.৩০ গড় ও ওভারপ্রতি ৫.০৭ রান দিয়ে ১০ উইকেট নিয়েছিলেন এই কিউই পেসার। হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫৯ রানে এবং মাউন্ট মঙ্গানুইয়ে শেষ ম্যাচে ৩৪ রানে ৫টি করে উইকেট শিকার করেন সিয়ার্স।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন

এপ্রিল মাসের সেরা দৌড়ে আছেন বাংলাদেশ

Update Time : ০২:৩১:৩৩ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫