Dhaka ০৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

গোবিন্দগঞ্জে ভটভটির ধাক্কায় চালকসহ একই গ্রামের ৩ জনের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
  • ৫৪১ Time View

স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভটভটির (নছিমন) ধাক্কায় আশরাফুল ইসলাম (৩৫) নামের এক ইজিবাইকের চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকে থাকা আরও চার যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।চিকিৎসাধীন অবস্থায় আহত তিনজন ও মারা যান।

শুক্রবার (২২ মার্চ) দুপুরে নামাজের জানাজা শেষে তিনজনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন এবং গতকাল রাতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের কুমারগাড়ি এলাকার মৃত ভোলা মিয়ার ছেলে মুত্তালিব মিয়া, একই গ্রামের বুধা শেখের ছেলের সবুজ মিয়া ও মজিবুর রহমানের ছেলে ইজিবাইক চালক আশরাফুল ইসলাম।এ ঘটনায় বেলাল মিয়া (৪৫) ও আমিরুল ইসলাম (৩৩) নামে দুইজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানায়, গোবিন্দগঞ্জ উপজেলার কুমার গাড়ি এলাকা থেকে একটি ইজিবাইকে পাঁচজন যাত্রী নিয়ে নাকাইহাট বাজারের দিকে যাচ্ছিলেন। ইজিবাইকটি নাকাইহাট-গাইবান্ধা সড়কের বড়পুল এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা মাটির হাড়ি ভর্তি একটি ডিজেল ইঞ্জিন চালিত ভটভটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চালক আশরাফুল ইসলাম মারা যান। ইজিবাইকে থাকা চার যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে তাদের অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মোত্তালেব মিয়া ও সবুজ মিয়া মারা যান।

কুমারগাড়ী এলাকার প্রতিবেশী মোনারুল ইসলাম বলেন, শুক্রবার গ্রামের মসজিদের ইফতার পার্টি ছিল। সেই ইফতার সামগ্রী কিনতে তারা একটি ইজিবাইক যোগে নাকাইহাটে বাজার করতে যান। পথে সড়ক দুর্ঘটনায় পাঁচজনই আহত হন।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। ঘটনার পর পরই দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় প্রথমে ইজিবাইক চালকের মৃত্যু হয় পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুজন মারা যান।তিনি আরও বলেন, ঘাতক ডিজেল ইঞ্জিন চালিত নসিমনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং

গোবিন্দগঞ্জে ভটভটির ধাক্কায় চালকসহ একই গ্রামের ৩ জনের মৃত্যু

Update Time : ০৭:৫৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪