Dhaka ১০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বেলকুচিতে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, মোবাইল ও নগদ টাকা জব্দ প্রয়াত সাংবাদিক সাহেদ আলী স্মরণে সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির আলোচনা সভা ও দোয়া মাহফিল পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রকল্পে কাজ ছাড়াই ২৭ কোটি টাকার বেশি বিল উত্তোলনের অভিযোগ তাড়াশে নিখোঁজ সিএনজি চালকের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ রায়গঞ্জে ১১ দলীয় ঐক্যের সমাবেশে জুলাই সনদ বাস্তবায়নের দাবি রায়গঞ্জে পোস্টার টাঙানোকে কেন্দ্র করে বিএনপির বিক্ষোভ সমাবেশ মাদকবিরোধী বার্তা ছড়িয়ে সালথায় তরুণদের মাঝে ফুটবল বিতরণ রায়গঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক সাহেদ আলী আর নেই রায়গঞ্জের বারইভাগে শহীদ নজরুল ইসলাম সড়কের শুভ উদ্বোধন
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

৬০০ টাকায় গরুর মাংস বিক্রি করছে আরএমপি পুলিশ

  • Reporter Name
  • Update Time : ০৪:২২:১৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
  • ৪৮৬ Time View

পাভেল ইসলাম মিমুল:

চলতি রমজান মাসে খেটে খাওয়া মানুষের কাছে সরকারের বেঁধে দেওয়া ৬০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

সোমবার দুপুরে আরএমপির পুলিশ লাইন্সে ৯ মণ ওজনের একটি গরু জবেহ করে বিক্রি করা হয়েছে।

পুলিশ লাইন্স সংলগ্ন এলাকার বাসিন্দারা এই মাংস কেনেন। একজন সর্বোচ্চ দুই কেজি করে মাংস কিনতে পারেন। ৬০০ টাকা কেজি দরে গরুর মাংস কিনতে পেরে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি এমন উদ্যোগ নেওয়ার জন্য তারা পুলিশকে ধন্যবাদ জানান।

পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে,কৃষি বিপণন অধিদপ্তর ১৫ মার্চ ২৯টি পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করলেও রাজশাহী মহাগরীর বিভিন্ন বাজারে গরুর মাংস সরকার নির্ধারিত মূল্যে পাওয়া যাচ্ছে না।

বিষয়টি আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদারের নজরে এসেছে। তখন তিনি খেটে খাওয়া মানুষের কথা ভেবে রমজান মাসে সরকার নির্ধারিত মূল্যে গরুর মাংস বিক্রির এই উদ্যোগ গ্রহণ করেন।

এর ফলে খেটে খাওয়া মানুষ একদিকে যেমন সরকার মূল্যে গরুর মাংস কিনতে পারবেন,তেমনি ব্যবসায়ীরাও নির্ধারিত মূল্যে মাংস বিক্রি করতে উদ্যোগী হবেন বলে পুলিশের পক্ষ থেকে আশা করা হচ্ছে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার জামিরুল ইসলাম বলেন, রমজানে খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

৬০০ টাকায় মাংস বিক্রির কথা মানুষের মুখে মুখে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। পরে লোকজন এসে মাংস কিনে নিয়ে যান। এ কার্যক্রমের ব্যাপ্তি আরও বৃদ্ধি করার পরিকল্পনা তাদের রয়েছে। মাংসের পাশাপাশি মাঠের কৃষকের কাছ থেকে শাক-সবজি কিনে এনে কেনাদরেই সাধারণ মানুষের কাছে বিক্রির পরিকল্পনাও করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বেলকুচিতে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, মোবাইল ও নগদ টাকা জব্দ

৬০০ টাকায় গরুর মাংস বিক্রি করছে আরএমপি পুলিশ

Update Time : ০৪:২২:১৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪