
আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের বেলুচিস্তানের কালাত জেলায় দুর্বৃত্তদের গুলিতে পাঞ্জাবের চার শ্রমিক নিহত হয়েছেন। একইভাবে নোশকি জেলায় চার পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে।
কালাতের ডেপুটি কমিশনার (ডিসি) ক্যাপ্টেন জামিল বালোচ এক বিবৃতিতে বলেছেন, দুপুর আড়াইটার দিকে কালাতের মাঙ্গোচর শহরের মালংজাই এলাকায় অজ্ঞাত হামলাকারীরা গুলি চালিয়ে চার শ্রমিককে হত্যা করে। শ্রমিকরা একসঙ্গে পাঁচজন থাকলেও একজন বেঁচে গেছেন। তারা সবাই সাদিকাবাদের বাসিন্দা এবং বোরওয়েল ড্রিলার হিসেবে কাজ করছিলেন। অপরদিকে নোশকির সিনিয়র পুলিশ সুপার হাশেম খান বলেছেন, মোটরসাইকেল আরোহী সশস্ত্র ব্যক্তিরা গরিবাবাদ এলাকায় টহলরত পুলিশের একটি দলের ওপর গুলি চালালে ঘটনাস্থলেই চার পুলিশ সদস্য নিহত হন। তবে কোনো গোষ্ঠী এখনো হামলার দায় স্বীকার করেনি।
Reporter Name 
























