Dhaka ১১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রায়গঞ্জে জামায়াতের গণমিছিল রায়গঞ্জে ঐতিহ্যবাহী পানশী নৌকা বাইচ উপলক্ষে স্থান পরিদর্শন ও প্রস্তুতিমূলক সভা তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির রাস্তার কাজ বন্ধ, ভোগান্তিতে ২৫ পরিবারের বাসিন্দা প্রতিমন্ত্রীকে ঘিরে ভাইরাল ভিডিও নিয়ে তুমুল আলোচনা, এআই দাবি ও পাল্টা অনুসন্ধানে নতুন বিতর্ক বেলকুচিকে মডেল পৌরসভা গড়ার প্রত্যয় হাজী আব্দুর রাজ্জাক মণ্ডল চলাচলের পথে ঈদগাহ মাঠের প্রাচীর, তাড়াশে দুর্ভোগে ৪০ পরিবার বেড়ায় ৫০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে শোকজ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষা বুধবার
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

বাগেরহাটে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনের পাঁচ সদস্যের কারাদণ্ড

  • Reporter Name
  • Update Time : ০৬:৩০:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
  • ৫৫৫ Time View

বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাটে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনের পাঁচ সদস্যেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। সেই সাথে প্রত্যেক আসামীকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেছেন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় বাগেরহাটের অতিরিক্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ড. মো. আতিকুস সামাদ আসামিদের উপস্থিতিতে এই রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন, পিরোজপুর জেলার নাজিরপুর থানার রঘুনাথপুর গ্রামের আশরাফুল আলী ফরাজীর ছেলে জহিরুল ইসলাম, সাতক্ষীরা জেলা সদরের পাড়েরকান্দা গ্রামের জুম্মান আলী সরদারের ছেলে মোহাম্মদ মাকসুদুর রহমান ওরফে তোতা, কাশিমপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মোর্শেদ আলম, ইটাগাছা গ্রামের আব্দুল করিমের ছেলে সাইফুল ইসলাম এবং বাগেরহাট জেলা সদরের নাটইখালী গ্রামের সোহরাব হোসেনের ছেলে তরিকুল ইসলাম ওরফে তারেক।

মামলার বিবরণে জানা যায়, নাশকতার উদ্দেশ্যে ২০১৬ সালের ৩ নভেম্বর রাতে জেলা সদরের দড়াটানা ব্রিজ সংলগ্ন গোবর দিয়া এলাকার অবস্থান নেয় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনের সদস্যরা। পুলিশ খবর পেয়ে অভিযানে গেলে জেএমবি সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। একপর্যায়ে ধাওয়া করে পুলিশ চারজনকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে শর্টগানের গুলির খোসা জব্দ করা হয়।

পুলিশ তদন্ত শেষে পাঁচজনকে অভিযুক্ত করে ২০১৯ সালের ২ মে আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় নয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত তরিকুল ইসলাম ওরফে তারেককে পাঁচ বছর কারাদণ্ড এবং বাকি আসামিদের ছয় বছর কারাদন্ডের আদেশ প্রদান করেন। রাষ্ট্রপক্ষের কৌশলী ছিলেন এডভোকেট মোঃ শহিদুজ্জামান (শহীদ)

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রায়গঞ্জে জামায়াতের গণমিছিল

বাগেরহাটে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনের পাঁচ সদস্যের কারাদণ্ড

Update Time : ০৬:৩০:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪