Dhaka ০১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন রায়গঞ্জে স্বামীর মুক্তির দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন সলঙ্গার গাড়াদহ নদীতে প্রথমবার সরকারি উদ্যোগে পোনামাছ অবমুক্ত
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

সিরাজগঞ্জে শিবিরের উদ্যোগে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০২:২৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
  • ৩৭৬ Time View

বিশেষ প্রতিনিধি, সিরাজগঞ্জ:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার উদ্যোগে কেন্দ্রের সাংগঠনিক সফর উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৬ সেপ্টেম্বর সকালে শহরের পৌর ভাসানী মিলনায়তনে কর্মী সমাবেশ এবং বিকেলে সুধী সমাবেশে সিরাজগঞ্জ শহর সভাপতি তরিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারি শামীম রেজা’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

দুটি সমাবেশেই প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবির এর কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক ছাত্রনেতা আসাদুজ্জামান।

উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা আমীর অধ্যক্ষ মাওলানা শাহীনুর আলম, ছাত্রশিবির এর কেন্দ্রীয় সহকারী তথ্য সম্পাদক আতিকুর রহমান, ছাত্রশিবির সিরাজগঞ্জ জেলা সভাপতি আলহাজ উদ্দিন, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাস্টার ময়দুল আলম, সিরাজগঞ্জ সদর উপজেলা আমীর মাওলানা আতাউর রহমান, শহর জামায়াতের আমীর জনাব অধ্যাপক আব্দুল লতিফ, বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল এবং শহর শিবিরের সাবেক সভাপতি, সেক্রেটারিবৃন্দ, শিবিরের সাবেক দায়িত্বশীলবৃন্দ ও সুধীমন্ডলী।

কর্মী সমাবেশে প্রধান অতিথি ছাত্রনেতা আসাদুজ্জামান বলেন, শিবিরের কর্মীদের মেধা ও নৈতিকতার সমন্বয়ে যোগ্য হয়ে গড়ে উঠতে হবে, ঈমানী শক্তিতে বলীয়ান হয়ে কালজয়ী আদর্শ ইসলামের মহান দাওয়াত ছাত্রদের মাঝে পৌঁছে দিতে হবে। আগামীর কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কর্মীদের কে যথার্থ ভূমিকা পালন করতে হবে।

তিনি আরো বলেন, আমরা প্রচলিত ছাত্ররাজনীতির যৌক্তিক সংস্কার চাই, সিট দখল, হল দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, র্যাগিং এর রাজনীতি ক্যাম্পাসে আর করতে দেওয়া হবে না, ছাত্রদের উদ্দেশ্যে আরও বলেন ছাত্রশিবির এবং প্রচলিত ছাত্ররাজনীতি এক নয়, ছাত্রদের ছাত্রশিবির কে আরও গভীরভাবে জানার আহবান জানান। সুধী সমাবেশে তিনি সকল সুধীদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন, অতীতের মতো ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানান।

সভায় অন্যান্য বক্তারা কর্মীদের সর্বোচ্চ যোগ্যতা, দক্ষতা ও নেতৃত্বের গুনাবলী অর্জন করার আহবান জানান এবং সুধীদের আগামীর কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য শিবিরকে সবধরনের সহযোগিতা করার আহবান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি

সিরাজগঞ্জে শিবিরের উদ্যোগে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

Update Time : ০২:২৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪