Dhaka ১২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
চলাচলের পথে ঈদগাহ মাঠের প্রাচীর, তাড়াশে দুর্ভোগে ৪০ পরিবার বেড়ায় ৫০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে শোকজ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষা বুধবার রায়গঞ্জে নারী-শিশু সুরক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বেলকুচিতে ১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা, ৮ মাস পর র‌্যাবের হাতে পলাতক আসামি গ্রেফতার  রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার তাড়াশে জহুরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলা কিউআর ব্যবহারে সচেতনতা বাড়াতে বেড়ায় পূবালী ব্যাংকের র‍্যালি ও সভা
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

রায়গঞ্জে নারী-শিশু সুরক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ২৪ Time View

নিজস্ব প্রতিবেদক :
নারী ও শিশুদের সুরক্ষা, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং পুলিশ নারী হেল্পডেস্কের সেবা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সিরাজগঞ্জের রায়গঞ্জে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুলাই) রায়গঞ্জ থানার উদ্যোগে বাংলাদেশ পুলিশ ও ইউএনএফপিএর যৌথ সহযোগিতায় পরিচালিত PREVAIL প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান।

থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা এবং রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলে করিম। সভায় পুলিশ নারী হেল্পডেস্কের কার্যক্রম, নারী ও শিশুদের জন্য প্রদত্ত সেবা, অভিযোগ জানানোর পদ্ধতি এবং প্রয়োজনীয় সহায়তা পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভুক্তভোগীদের দ্রুত আইনি ও মানবিক সহায়তা প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভুক্তভোগীদের দ্রুত সহায়তা নিশ্চিত করা জরুরি। পুলিশ নারী হেল্পডেস্কের মাধ্যমে নারী ও শিশুরা সহজে প্রয়োজনীয় সেবা ও সহযোগিতা নিতে পারেন বলেও তাঁরা জানান। সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, জনপ্রতিনিধি, নারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

চলাচলের পথে ঈদগাহ মাঠের প্রাচীর, তাড়াশে দুর্ভোগে ৪০ পরিবার

রায়গঞ্জে নারী-শিশু সুরক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

Update Time : ০৮:৫৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬