Dhaka ১২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
চলাচলের পথে ঈদগাহ মাঠের প্রাচীর, তাড়াশে দুর্ভোগে ৪০ পরিবার বেড়ায় ৫০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে শোকজ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষা বুধবার রায়গঞ্জে নারী-শিশু সুরক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বেলকুচিতে ১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা, ৮ মাস পর র‌্যাবের হাতে পলাতক আসামি গ্রেফতার  রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার তাড়াশে জহুরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলা কিউআর ব্যবহারে সচেতনতা বাড়াতে বেড়ায় পূবালী ব্যাংকের র‍্যালি ও সভা
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

বেলকুচিতে ১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা, ৮ মাস পর র‌্যাবের হাতে পলাতক আসামি গ্রেফতার 

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৬:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ৩১ Time View

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জের বেলকুচিতে মাত্র ১ হাজার টাকা ধার নেওয়াকে কেন্দ্র করে যুবক শুভকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি শাহীন মোল্লাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার (২৫ জুলাই) রাত ৮টার দিকে গাজীপুরের কালিয়াকৈর থানার আমবাগান ইউটার্ন এলাকা থেকে র‌্যাব-১২ সদর কোম্পানি ও র‌্যাব-১-এর সিপিএসসির যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহীন মোল্লা (২৪) বেলকুচি উপজেলার কোনাবাড়ী গ্রামের সাইফুল ইসলাম মোল্লার ছেলে। র‌্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৫ নভেম্বর নিহত শুভ প্রায় এক মাস আগে শাহীন মোল্লার কাছ থেকে ১ হাজার টাকা ধার নেওয়া নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন। ধার করা টাকা ফেরত দেওয়ার জন্য বিভিন্ন সময় চাপ দেওয়ার একপর্যায়ে শাহীন ও তার সহযোগীরা তামাই গ্রামে তাঁতের কাজ করা শুভকে ডেকে নিয়ে যান।

পরে তামাই স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তাকে বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শুভকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে শুভর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বেলকুচি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় শাহীন মোল্লাসহ কয়েকজনকে আসামি করা হয়। মামলা দায়েরের পর থেকেই শাহীন মোল্লা আত্মগোপনে ছিলেন। র‌্যাব-১২ জানায়, গোয়েন্দা তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়। পরে র‌্যাব-১২ সদর কোম্পানি ও র‌্যাব-১-এর সিপিএসসির সমন্বিত অভিযানে গাজীপুরের কালিয়াকৈর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহীন মোল্লাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

চলাচলের পথে ঈদগাহ মাঠের প্রাচীর, তাড়াশে দুর্ভোগে ৪০ পরিবার

বেলকুচিতে ১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা, ৮ মাস পর র‌্যাবের হাতে পলাতক আসামি গ্রেফতার 

Update Time : ০৭:৪৬:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬