
শফিউল আযম, বিশেষ প্রতিবেদক:
উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার বেড়া উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), বেড়ার যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, গাছের চারা বিতরণ এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনাল্ট চাকমা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বেড়া বিআরডিবির ভারপ্রাপ্ত পল্লী উন্নয়ন কর্মকর্তা সম্পদ কুমার কুন্ডু। আলোচনা সভায় বক্তব্য দেন ক্ষুদ্র উদ্যোক্তা সমবায়ী সাদিয়া আফরিন, বেড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম দিপু, বেড়া ইউসিসির সভাপতি আলম শেখ এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী মনোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাদি উজ জামান, বেড়া প্রেসক্লাবের সভাপতি মো. শফিউল আযমসহ বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী ও সদস্যরা। অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে বিআরডিবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। বক্তারা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সমবায়ভিত্তিক উন্নয়ন, ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা বৃদ্ধি এবং বিআরডিবির ঋণ কার্যক্রমকে আরও সহজ ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। সবশেষে ২০ জন ক্ষুদ্র উদ্যোক্তার হাতে ঋণের চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেড়া বিআরডিবি কর্মকর্তা মো. ইকবাল বাহার।
Reporter Name 


















