Dhaka ০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

তাড়াশ গুল্টা বাজার কলেজের অধ্যক্ষ দায়িত্ব পালনে বাধা ও হয়রানির অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ১৪৭ Time View

লুৎফর রহমান, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গুল্টা বাজার শহীদ এম. মনসুর আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষকে দায়িত্ব পালনে বাধা, বেতন কর্তন এবং প্রশাসনিক জটিলতা সৃষ্টি করার অভিযোগ উঠেছে কলেজের উপাধ্যক্ষ মো. আবুল কালাম আজাদের বিরুদ্ধে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হননি অভিযুক্ত উপাধ্যক্ষ। অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি মো. আবুল কালাম আজাদ ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে গভর্নিং বডি গঠনের প্রক্রিয়া ও নির্বাচনী তফসিল নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে। পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় তদন্ত প্রতিবেদন ও আইন বিভাগের মতামতের ভিত্তিতে পূর্বের গভর্নিং বডি গঠনের অনুমোদন বাতিল করে বিধি অনুযায়ী নতুন গভর্নিং বডি গঠনের নির্দেশনা দেয়।

কলেজ সূত্রে জানা গেছে, গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী উপাধ্যক্ষকে কলেজের বিভিন্ন ইউজার আইডি, পাসওয়ার্ড ও দাপ্তরিক কাগজপত্র হস্তান্তরের নির্দেশ দেওয়া হয় এবং আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকতে বলা হয়। তবে তিনি এ নির্দেশনার বিষয়ে অসন্তোষ প্রকাশ করে জবাব দেন। পরে কলেজ কর্তৃপক্ষ তার কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠায়। অধ্যক্ষ মো. আসাদুজ্জামানের অভিযোগ, আদালত, জাতীয় বিশ্ববিদ্যালয় ও গভর্নিং বডির নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালনের জন্য কলেজে গেলেও তাকে বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে। এমনকি হুমকি-ধমকিরও শিকার হতে হচ্ছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, গত ২৩ জুন তার অনুপস্থিতিতে তার ব্যবহৃত চেয়ার ও কক্ষের সামগ্রী অন্যত্র সরিয়ে ফেলা হয়। পরদিন কলেজে গেলে তাকে পূর্বের কমিটি মেনে নেওয়ার শর্তে কলেজে আসার কথা বলা হয়। কলেজের কয়েকজন শিক্ষক ও স্থানীয় ব্যক্তির ভাষ্য, চলমান বিরোধের কারণে শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক পরিবেশে নেতিবাচক প্রভাব পড়ছে এবং শিক্ষক-কর্মচারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপাধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ মুঠোফোনে বলেন, ফোনে এ বিষয়ে বিস্তারিত কথা বলা সম্ভব নয়।এরপর আর যোগাযোগ করা সম্ভব হয়নি। তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, বিষয়টি তার নজরে এসেছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং

তাড়াশ গুল্টা বাজার কলেজের অধ্যক্ষ দায়িত্ব পালনে বাধা ও হয়রানির অভিযোগ

Update Time : ০৮:৪৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬