Dhaka ১২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষা বুধবার রায়গঞ্জে নারী-শিশু সুরক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বেলকুচিতে ১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা, ৮ মাস পর র‌্যাবের হাতে পলাতক আসামি গ্রেফতার  রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার তাড়াশে জহুরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলা কিউআর ব্যবহারে সচেতনতা বাড়াতে বেড়ায় পূবালী ব্যাংকের র‍্যালি ও সভা কাজিপুরে নিষিদ্ধ জালের দাপটে কমছে মাছ, মৎস্যসম্পদ রক্ষায় জোরালো পদক্ষেপের দাবি প্রয়াত এমপি আব্দুল মান্নান তালুকদার ছিলেন ত্যাগী ও জনমুখী রাজনীতিবিদ: মন্ত্রী ইকবাল হাসান টুকু
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা আকতার হোসেন আকন্দের

  • Reporter Name
  • Update Time : ০৮:২৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ৪৪ Time View

এম এ তারেক, গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সমাজসেবক মো. আকতার হোসেন আকন্দ। দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় স্থানীয় জনগণের মধ্যে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষা, স্বাস্থ্য, অসহায় মানুষের সহযোগিতা এবং বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তিনি। এসব কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন বলে এলাকাবাসীর অভিমত। মো. আকতার হোসেন আকন্দ বলেন, জনগণের প্রত্যাশা ও সমর্থনকে গুরুত্ব দিয়ে তিনি একটি আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন গড়ে তুলতে কাজ করতে চান। নির্বাচিত হলে শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি, কৃষি খাতের উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রম জোরদারে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।

ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়মিত মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন আকতার হোসেন আকন্দ। স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, নির্বাচিত হলে তিনি সততা, ন্যায়পরায়ণতা ও জনসেবার মানসিকতা নিয়ে গোসিংগা ইউনিয়নের সামগ্রিক উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবেন। মো. আকতার হোসেন আকন্দ সকলের দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করে বলেন, “আমি জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত গোসিংগা ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন

শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা আকতার হোসেন আকন্দের

Update Time : ০৮:২৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬