Dhaka ০৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাবুল শেখ গ্রেফতার সিরাজগঞ্জে গুডনেইবারস পার্টনার স্কুল শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  চৌহালীর খুকনী রহমতখোলা থেকে নিখোঁজ দুই শিশু, এখনও মেলেনি কোনো সন্ধান বেলকুচিতে প্রসেস মিলের কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা,পরিবেশ দূষণের অপরাধে অর্থদণ্ড সিরাজগঞ্জে র‌্যাবের জালে ইয়াবা ব্যবসায়ী, উদ্ধার ১,৫৯০ পিস ইয়াবা পাবনায় এক হাজার ৬০০ জনের বেশি সমকামী চিহৃিত ১৬ জনের শরীরে এইচআইভি শনাক্ত তাড়াশে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের দুই দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণের সমাপনী কাজিপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তাড়াশে রাতের আঁধারে পুকুরের মাছ আত্মসাতের অভিযোগ, প্রতিকার চেয়ে শিক্ষিকার আবেদন সিরাজগঞ্জের আলোচিত গণধর্ষণ মামলার দুই আসামি গ্রেফতার
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

তাড়াশে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের দুই দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণের সমাপনী

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ৭ Time View

লুৎফর রহমান, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা-এ নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় আয়োজিত দুই দিনব্যাপী মৌলিক শিক্ষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেলে ইসলামিক ফাউন্ডেশন তাড়াশের উদ্যোগে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সেমিনার কক্ষে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের ফিল্ড সুপারভাইজার মো. আনিছুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার মো. হাবিবুল্লাহ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মডেল কেয়ারটেকার মো. আব্দুল মাজিদ, সাধারণ কেয়ারটেকার মো. শাহেদ আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশিক্ষকবৃন্দ। দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ৭০ জন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে শিশুদের নৈতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ, চরিত্র গঠন এবং আধুনিক শিক্ষণ পদ্ধতি বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের মাঝে নৈতিকতা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিয়ে একটি আদর্শ ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে শিক্ষকরা গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।উল্লেখ্য, মঙ্গলবার সকালে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান দুই দিনব্যাপী এই মৌলিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাবুল শেখ গ্রেফতার

তাড়াশে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের দুই দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণের সমাপনী

Update Time : ০৪:৩৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬