Dhaka ০২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাবুল শেখ গ্রেফতার সিরাজগঞ্জে গুডনেইবারস পার্টনার স্কুল শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  চৌহালীর খুকনী রহমতখোলা থেকে নিখোঁজ দুই শিশু, এখনও মেলেনি কোনো সন্ধান বেলকুচিতে প্রসেস মিলের কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা,পরিবেশ দূষণের অপরাধে অর্থদণ্ড সিরাজগঞ্জে র‌্যাবের জালে ইয়াবা ব্যবসায়ী, উদ্ধার ১,৫৯০ পিস ইয়াবা পাবনায় এক হাজার ৬০০ জনের বেশি সমকামী চিহৃিত ১৬ জনের শরীরে এইচআইভি শনাক্ত তাড়াশে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের দুই দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণের সমাপনী কাজিপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তাড়াশে রাতের আঁধারে পুকুরের মাছ আত্মসাতের অভিযোগ, প্রতিকার চেয়ে শিক্ষিকার আবেদন সিরাজগঞ্জের আলোচিত গণধর্ষণ মামলার দুই আসামি গ্রেফতার
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

এনায়েতপুরে ‘যমুনা রিভার ড্রাইভ’ নির্মাণের দাবিতে মিট দ্যা প্রেস 

সোহেল রানা, এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের এনায়েতপুরে কক্সবাজারের মেরিন ড্রাইভের আদলে প্রায় সাড়ে ৬ কিলোমিটার দীর্ঘ ‘যমুনা রিভার ড্রাইভ’ নির্মাণের দাবিতে একটি মিট দ্যা প্রেস অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় এনায়েতপুর প্রেসক্লাবে পর্যটন ব্যক্তিত্ব ভূইয়া শাহীন সানীর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রেসক্লাবের সহ-সভাপতি মুক্তার হাসান, রফিক মোল্লাসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মিট দ্যা প্রেসে বক্তারা বলেন, যমুনা নদীর তীর ঘেঁষে প্রস্তাবিত ‘যমুনা রিভার ড্রাইভ’ বাস্তবায়িত হলে এ অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পাবে। পাশাপাশি পর্যটন শিল্পের বিকাশ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতির গতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রকল্পটির সম্ভাবনা, প্রয়োজনীয়তা, সম্ভাব্য রুট, অর্থনৈতিক গুরুত্ব এবং পর্যটন উন্নয়নে এর ইতিবাচক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে এনায়েতপুরকে একটি আধুনিক নদীকেন্দ্রিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।

এ সময় আয়োজকরা গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের এ উদ্যোগের প্রতি সমর্থন জানিয়ে গঠনমূলক মতামত প্রদানের আহ্বান জানান।

বক্তারা আশা প্রকাশ করেন, ‘যমুনা রিভার ড্রাইভ’ বাস্তবায়িত হলে এনায়েতপুর ভবিষ্যতে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্যে পরিণত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাবুল শেখ গ্রেফতার

এনায়েতপুরে ‘যমুনা রিভার ড্রাইভ’ নির্মাণের দাবিতে মিট দ্যা প্রেস 

Update Time : ১১:০৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬