Dhaka ০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বেলকুচিতে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলায় শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি আলীম রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত পাবনার সাঁথিয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ তাড়াশে ভূমিহীনের বন্দোবস্তকৃত জমি দখলের অভিযোগ, আদালতে মামলা রায়গঞ্জে মাদকবিরোধী অভিযানে চার কারবারিকে কারাদণ্ড তাড়াশে আগুনে পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১ কোটি টাকা  পাবনার বেড়ায় কৃষি বিভাগের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত রায়গঞ্জে অপরাধ নিয়ন্ত্রণে সক্রিয় নেতৃত্বে সার্কেল এসপি সাইফুল ইসলাম খান চিরিরবন্দরে মাদক সেবনকালে ৭ যুবক আঁটক বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

বেলকুচিতে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলায় শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি আলীম

  • Reporter Name
  • Update Time : ০৪:১৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • ৪ Time View

মান্নান শেখ, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা এবং উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করার লক্ষ্যে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে নিজেদের উদ্ভাবিত বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্ভাবন প্রদর্শন করে। প্রদর্শনী মেলায় মোট ১০টি স্টলে শিক্ষার্থীদের উদ্ভাবনী কার্যক্রম ও বৈজ্ঞানিক চিন্তার বহিঃপ্রকাশ তুলে ধরা হয়। শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা ও সৃজনশীলতা উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের প্রশংসা কুড়ায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম। তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আরও আগ্রহী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আধুনিক ও স্মার্ট বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। বর্তমান প্রজন্মকে উদ্ভাবনী চিন্তা ও গবেষণামুখী শিক্ষায় এগিয়ে আসতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মণ্ডল, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি-আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রেজা, বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন। অনুষ্ঠানের শেষে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ এবং বিজ্ঞানভিত্তিক শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বেলকুচিতে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলায় শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি আলীম

বেলকুচিতে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলায় শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি আলীম

Update Time : ০৪:১৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬