Dhaka ০৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্রতিমন্ত্রীকে ঘিরে ভাইরাল ভিডিও নিয়ে তুমুল আলোচনা, এআই দাবি ও পাল্টা অনুসন্ধানে নতুন বিতর্ক বেলকুচিকে মডেল পৌরসভা গড়ার প্রত্যয় হাজী আব্দুর রাজ্জাক মণ্ডল চলাচলের পথে ঈদগাহ মাঠের প্রাচীর, তাড়াশে দুর্ভোগে ৪০ পরিবার বেড়ায় ৫০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে শোকজ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষা বুধবার রায়গঞ্জে নারী-শিশু সুরক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বেলকুচিতে ১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা, ৮ মাস পর র‌্যাবের হাতে পলাতক আসামি গ্রেফতার  রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

তাড়াশে বিশ্ব পরিবেশ দিবসে নবদম্পতিকে বিরল প্রজাতির গাছের চারা উপহার

  • Reporter Name
  • Update Time : ১২:৩০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • ৬৫ Time View

লুৎফর রহমান, তাড়াশ প্রতিনিধি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশে এক নবদম্পতিকে ব্যতিক্রমী উপহার হিসেবে বিরল ও মহাবিপন্ন প্রজাতির বিভিন্ন বৃক্ষের চারা প্রদান করা হয়েছে। শুক্রবার (৫ জুন) উপজেলার পারিল গ্রামে অনুষ্ঠিত একটি বিয়ের অনুষ্ঠানে এ উদ্যোগ নেওয়া হয়। পরিবেশ ও প্রকৃতির পাঠশালার পরিচালক মাহবুব ইসলাম পলাশের পক্ষ থেকে নবদম্পতির হাতে চাপালিশ, বৈলাম, বুদ্ধ নারিকেলসহ বকুল, নিম ও পলাশ গাছের চারা তুলে দেওয়া হয়। এ সময় স্থানীয় সাংবাদিক, লেখক-গবেষক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। জানা যায়, পারিল গ্রামের আব্দুল লতিফের ছেলে সাংবাদিক হাদিউল হৃদয়ের সঙ্গে পাশ্ববর্তী দেওড়া গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে জান্নাতুল ফেরদৌসের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠানে প্রচলিত উপহারের পরিবর্তে গাছের চারা নিয়ে হাজির হন মাহবুব ইসলাম পলাশ। এতে অতিথিদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহের সৃষ্টি হয়।

মাহবুব ইসলাম পলাশ বলেন, বিশ্ব পরিবেশ দিবসের মূল বার্তা হলো পরিবেশ সংরক্ষণ। বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে বিরল ও বিলুপ্তপ্রায় গাছের সংরক্ষণ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। লেখক ও গবেষক উজ্জ্বল মাহাতো বলেন, বিয়ের অনুষ্ঠানে এমন ব্যতিক্রমী উপহার সত্যিই প্রশংসনীয়। পরিবেশ রক্ষায় সমাজের সবাইকে এ ধরনের উদ্যোগে এগিয়ে আসা উচিত। এদিকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাহবুব ইসলাম পলাশ উপজেলার ক্ষিরপোতা আনন্দ বৌদ্ধ বিহার, মাধাইনগর মিশনারি চার্চ, উপজেলা মডেল মসজিদ ও শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী বিভিন্ন গাছের চারা রোপণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রতিমন্ত্রীকে ঘিরে ভাইরাল ভিডিও নিয়ে তুমুল আলোচনা, এআই দাবি ও পাল্টা অনুসন্ধানে নতুন বিতর্ক

তাড়াশে বিশ্ব পরিবেশ দিবসে নবদম্পতিকে বিরল প্রজাতির গাছের চারা উপহার

Update Time : ১২:৩০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬