Dhaka ০৩:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে বিশ্ব পরিবেশ দিবসে নবদম্পতিকে বিরল প্রজাতির গাছের চারা উপহার রায়গঞ্জে ছিনতাই হওয়া অটো উদ্ধার, গ্রেপ্তার ৪ বেলকুচিতে বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩, আহত কিশোরী তাড়াশের তালম স্টুডেন্টস এসোসিয়েশনে সভাপতি মামদুদ, সম্পাদক জাকারিয়া নিরাপত্তার স্বার্থে ঠাকুর দীঘির কুমির স্থানান্তরের সিদ্ধান্ত, যাচ্ছে করমজলে পাবনায় পদ্মা নদী থেকে হাত বাঁধা অবস্থায় কিশোরীর বস্তাবন্দি লাশ উদ্ধার রায়গঞ্জে আলোচিত প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার রায়গঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ রায়গঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন কাজিপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

রায়গঞ্জে ছিনতাই হওয়া অটো উদ্ধার, গ্রেপ্তার ৪

  • Reporter Name
  • Update Time : ০৯:৫২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • ৮ Time View

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জের রায়গঞ্জে অটো ছিনতাইয়ের একটি ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় ছিনতাই হওয়া একটি অটো মিশু গাড়ি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গত ৩ জুন বিকেলে রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে কয়েকজন ব্যক্তি যাত্রী সেজে একটি অটো মিশু গাড়ি ভাড়া নেয়। পরে তারা উপজেলার বিভিন্ন স্থানে ঘোরাফেরা করার একপর্যায়ে চালককে ভয়ভীতি প্রদর্শন ও মারধর করে গাড়িটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী চালক রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে পরিচালিত বিশেষ অভিযানে উপজেলার পাঙ্গাশী এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন,রায়গঞ্জ উপজেলার পাঙ্গাশী গ্রামের মৃত ইসমাইল শেখের ছেলে আবু রায়হান (৩৫), একই উপজেলার পাঙ্গাশী গ্রামের আব্দুর রশিদের ছেলে রিপন ফকির (৩৬), নওদা শালুয়া এলাকার বারেক শেখের ছেলে নাজমুল শেখ (৩৪) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার ভাঙ্গাবাড়ী গ্রামের জহুরুল ইসলামের ছেলে আলী (১৯)। পুলিশ তাদের কাছ থেকে ছিনতাই হওয়া একটি অটো মিশু গাড়ি উদ্ধার করে, যার আনুমানিক মূল্য এক লাখ ৪৫ হাজার টাকা। রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান বলেন, অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে বিশ্ব পরিবেশ দিবসে নবদম্পতিকে বিরল প্রজাতির গাছের চারা উপহার

রায়গঞ্জে ছিনতাই হওয়া অটো উদ্ধার, গ্রেপ্তার ৪

Update Time : ০৯:৫২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬