Dhaka ০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

রায়গঞ্জে আলোচিত প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • ৮১ Time View

নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের রায়গঞ্জে মানসিক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা বহুল আলোচিত মামলার প্রধান আসামি মো. শান্ত (২৫) কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২। বুধবার (৩ জুন) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার নলকা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে মানসিক প্রতিবন্ধী ওই শিশুকে টাকার প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে যায় অভিযুক্ত শান্ত। বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা গত ৩ মে রায়গঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই অভিযুক্ত আত্মগোপনে চলে যায়। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং বিভিন্ন মহলে ক্ষোভের জন্ম দেয়। র‌্যাব-১২ জানায়, অভিযুক্তকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ অব্যাহত ছিল। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং

রায়গঞ্জে আলোচিত প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

Update Time : ০৬:৩৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬