
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ-
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিংয়ে নিয়োগ প্রাপ্ত ৬ জন কর্মচারী চাকরি ফেরতের দাবিতে কাজিপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সন্মেলন এবং মানববন্ধন করেছে। ২০মে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে লিখিত বক্তব্যে তারা উল্লেখ করেন। কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ওয়ার্ডবয় , দুজন পরিচ্ছন্নতা কর্মী, বাবুচি, আয়া, ও একজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট মিলে ছয় জন গত ২০১৬ সাল থেকে বিনা বেতনে অবৈতনিক কর্মকাজ করে আসিতেছেন।
সম্প্রতি হাসপাতালের নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হয় এ লক্ষ্যে বিগত দিনে কর্মরত ওই ছয় ব্যক্তি নতুন করে নিয়োগ নিতে সংশ্লিষ্ট প্রশাসনের দ্বারস্থ হন। এমনকি স্থানীয় সংসদ সদস্যের সুপারিশসহ আবেদন করে। তাদের অভিযোগ কর্তৃপক্ষ তাদেরকে চাকরি না দিয়ে মোটা অংকের উৎকোষ এর বিনিময়ে তাদের বাদ দেখে নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন।
এ বিষয়ে ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, কাজিপুর সরকারি হাসপাতালের বড়বাবু, অফিস সহকারী আলামিন ভুক্তভোগীদের থেকে দেড় লক্ষ টাকা ঘুষ দাবি করেন।
এ বিষয়ে কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাসেল জানান নিয়োগ প্রক্রিয়া জেলা সিভিল সার্জন অফিস থেকে সম্পন্ন করা হয়েছে। অর্থ লেনদেনের বিষয়ে আমার জানা নাই।
কাজিপুর প্রতিনিধি- 
















