Dhaka ১২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
কাজীপুরে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন তাড়াশে পৃথক ঘটনায় নববধূসহ দুই নারীর মৃত্যু, ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ এনায়েতপুরে র‌্যাবের অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রায়গঞ্জে জামায়াতের গণমিছিল রায়গঞ্জে ঐতিহ্যবাহী পানশী নৌকা বাইচ উপলক্ষে স্থান পরিদর্শন ও প্রস্তুতিমূলক সভা তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির রাস্তার কাজ বন্ধ, ভোগান্তিতে ২৫ পরিবারের বাসিন্দা প্রতিমন্ত্রীকে ঘিরে ভাইরাল ভিডিও নিয়ে তুমুল আলোচনা, এআই দাবি ও পাল্টা অনুসন্ধানে নতুন বিতর্ক বেলকুচিকে মডেল পৌরসভা গড়ার প্রত্যয় হাজী আব্দুর রাজ্জাক মণ্ডল চলাচলের পথে ঈদগাহ মাঠের প্রাচীর, তাড়াশে দুর্ভোগে ৪০ পরিবার
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

রায়গঞ্জে অটোভ্যানচালক হত্যা মামলায় ঢাকায় র‍্যাবের যৌথ অভিযানে গ্রেপ্তার ১

  • Reporter Name
  • Update Time : ০৭:০৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ২০৯ Time View

নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদীর পাড় থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধারের ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার (২ মে) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ঘটনার পর র‍্যাব-১২ ও র‍্যাব-৪ যৌথভাবে তদন্ত কার্যক্রম শুরু করে। আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজন ব্যক্তির অবস্থান শনাক্ত করা হয়। এর ধারাবাহিকতায় শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকার দারুস সালাম থানার বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. রাসেল (২০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাসেল সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার তেলিজানা গ্রামের মো. হাসেমের ছেলে। এর আগে গত ২১ এপ্রিল রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী কালিকাপুর এলাকায় ফুলজোড় নদীর পাড় থেকে জাহের আলী আকন্দ (৬৫) নামে এক অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে মো. বাবুল আকন্দ বাদী হয়ে সলঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। র‍্যাব-১২ সদর কোম্পানির কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ জানান, গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

রায়গঞ্জে অটোভ্যানচালক হত্যা মামলায় ঢাকায় র‍্যাবের যৌথ অভিযানে গ্রেপ্তার ১

Update Time : ০৭:০৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬