Dhaka ০৩:২২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জের বারইভাগে শহীদ নজরুল ইসলাম সড়কের শুভ উদ্বোধন সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল রায়গঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন পাবনার হাটে পাটের দাম ধস, লোকসানের শঙ্কায় প্রান্তিক কৃষক কাজীপুরে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন তাড়াশে পৃথক ঘটনায় নববধূসহ দুই নারীর মৃত্যু, ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ এনায়েতপুরে র‌্যাবের অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রায়গঞ্জে জামায়াতের গণমিছিল রায়গঞ্জে ঐতিহ্যবাহী পানশী নৌকা বাইচ উপলক্ষে স্থান পরিদর্শন ও প্রস্তুতিমূলক সভা
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

প্রশাসনের উদ্যোগে রায়গঞ্জে ধান পেলেন ভূমিহীনরা

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জের রায়গঞ্জে জমিতে ধান কাটাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ, মামলা ও হয়রানির অভিযোগের পর প্রশাসনের হস্তক্ষেপে স্বস্তি ফিরেছে ভূমিহীন কৃষকদের মধ্যে।

আদালতের নির্দেশনা অনুসারে কোনো বাধা ছাড়াই তারা নিজেদের আবাদ করা ধান ঘরে তুলতে পেরেছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী উভয় পক্ষকে ডেকে কাগজপত্র যাচাই-বাছাই করেন। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী ভূমিহীন কৃষকদের ধান কাটার অনুমতি দেওয়া হয়। প্রশাসনের তদারকি এবং থানা পুলিশের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে ধান কাটা শেষ হয়।

এর আগে গত শনিবার (২৫ এপ্রিল) সকালে রায়গঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভূমিহীন সংগঠনের সদস্যরা অভিযোগ করেন, তারা দীর্ঘদিন ধরে সোনাইডাঙ্গা বিল এলাকায় চাষাবাদ করে আসছেন। কিন্তু স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ধান কাটতে বাধা দিচ্ছেন। পাশাপাশি মিথ্যা মামলা ও হয়রানির শিকার হওয়ার কথাও জানান তারা।

পরে বিষয়টি প্রকাশ্যে এলে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়। উভয় পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং আদালতের নির্দেশনা অনুযায়ী কৃষকদের ফসল ঘরে তোলার সুযোগ নিশ্চিত করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী জানান, কাগজপত্র যাচাই করে আদালতের নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সবসময় প্রস্তুত রয়েছে।

ভূমিহীন সংগঠনের নেতারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, এ সিদ্ধান্তে কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা আশা করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জের বারইভাগে শহীদ নজরুল ইসলাম সড়কের শুভ উদ্বোধন

প্রশাসনের উদ্যোগে রায়গঞ্জে ধান পেলেন ভূমিহীনরা

Update Time : ০৯:২৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬